
গৌরীশংকর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি: ২৮ সেপ্টেম্বর।শুভ মহা ষষ্ঠীর বৃষ্টি ভেজা সকালে এগরা-২ ব্লকের ভাটদা নন্দিনী উপসংঘের শারদীয়া দুর্গোৎসবের শুভ উদ্বোধন হয় রবিবার । ফিতা কেটে মঙ্গলদীপ জ্বেলে উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তরুণ কুমার মাইতি,সঙ্গে এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি শাহনাজ বেগমসহ অনেক। উদ্বোধনী বক্তব্যে তিনি নন্দিনী উপসংঘের সভাপতি সম্পাদিকা সহ কর্মকর্তাদের এমন ভালো উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানান। কেবল পূজার্চনায় নয় সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই যে আসল দেবত্বের
সন্ধান পাওয়া যায় তার উল্লেখ করে সকলকে আরো বেশি করে জনসংযোগ ও মানুষের পাশে থেকে সহযোগিতার পরামর্শ দেন।সকালে বিশ্বনাথপুর থ্রী-স্টার ক্লাবের ৩৮ বর্ষের শারদীয়া দুর্গোৎসবের মঙ্গলদীপ জ্বেলে শুভ উদ্বোধন করেন । পাশে আয়োজকদের সঙ্গে স্থানীয় বাসুদেবপুর পঞ্চায়েত প্রধান অরূপ মাইতি ছিলেন। বিধায়ক তার বক্তব্যে বলেন- “একটি অনুষ্ঠানের সূচনা করা যায় কিন্তু তাকে দীর্ঘ ৩৮ বছর বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে চালিয়ে নিয়ে যাওয়াই বড় কথা। তিনি এজন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। আগামী দিনে আরও গণমুখি কর্মসূচি গ্ৰহনের পরামর্শ দেন। সেক্ষেত্রে পাশে থাকারও আশ্বাস দেন।এরপর এগরা-১ ব্লকে বাংলা সাহিত্যের খ্যাতনামা সাহিত্যিকদের ফটো খচিত ছত্রী সার্বজনীন পূজা মন্ডপে ফিতা কেটে দীপজ্বেলে উদ্বোধন করেন বিধায়ক। সঙ্গে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সত্য চক্রবর্তী, স্থানীয় পঞ্চায়েত প্রধান তপন মান্না ও উপপ্রধান সুজয় ঘটকসহ পূজা আয়োজকদের পাশে নিয়ে বিধায়ক তার বক্তব্যে বলেন- বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, মাইকেল ,বঙ্কিম, শরৎচন্দ্রদের বাদ দিয়ে বাংলা সাহিত্য চলতে পারেনা। সম্প্রীতির বাংলায় আমরা আশা করব স্থানীয় মানুষজন এদের দৃষ্টিভঙ্গি ও আদর্শকে পাথেয় করে আগামী দিনে নিজেদের চরিত্র গঠন করবেন। প্রতিবেশীদের পাশে থেকে সহমর্মীতার বার্তা দেবেন। উদ্যোক্তাদের এমন থীম শিশু কিশোরদের আকৃষ্ট করবে। তিনি আয়োজক দের ব্যাতিক্রমী চিন্তাধারার প্রসংশা করে এমন ভালো উদ্যোগে পাশে থাকার ও আশ্বাস দেন।এরপর ব্লকের মহাবিশ্রা ঐক্যতান ক্লাবের শারদীয়া দুর্গোৎসবের শুভ উদ্বোধন পর্বে উপস্থিত থেকে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় বিধায়ক, আয়োজকদের সঙ্গে ছিলেন ভারপ্রাপ্ত প্রধান হরিপদ দাস। এগরা -২ ব্লকের এরেন্দা “আমরা কজন” দুর্গোৎসব কমিটির শারদীয়া দুর্গোৎসবের শুভ উদ্বোধন করেন বিধায়ক। সঙ্গে ছিলেন দেশবন্ধু পঞ্চায়েত প্রধান
মামনি রানা, উপ-প্রধান আলোক মহাপাত্র সহ পূজা আয়োজকগণ। এগরা -১ব্লকের বরিদা “আলাপন ক্লাব এণ্ড লাইব্রেরী”তে শারদীয়া দুর্গোৎসবের শুভ উদ্বোধন করেন
ব্লকের বর্ষীয়ান রাজনীতিক পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ। সঙ্গে ছিলেন বিধায়ক তরুন কুমার মাইতি, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সত্য চক্রবর্তী,পঞ্চায়েত প্রধান সিদ্ধেশ্বর বেরা।এগরা পৌরসভার ফ্রেণ্ডস ইউনাইটেড ক্লাবের শারদীয়া দুর্গোৎসবের উদ্ধোধন অনুষ্ঠান হয় “কথামালা” সা্ংস্কৃতিক মঞ্চে ।বিধায়কের সঙ্গে ছিলেন সংস্থার সভাপতি কাউন্সিলর জয়ন্ত সাউ, আইনজীবি প্রদীপ দাস মহাপাত্র। সঞ্চালনায় শিক্ষক রাজেশ দাস। যদিও মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি এই মঞ্চের আগেই উদ্বোধন করেছেন। এ দিন কুদি সার্বজনীন দুর্গোৎসবের ফিতা কেটে ও মঙ্গলদীপ জ্বেলে বিধায়কের শুভ উদ্বোধন মুহুর্তে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ, সহ-সভাপতি সত্য চক্রবর্তী সহ শুভাধ্যায়ীগণ। “কুদি স্বপ্ন নীড়” দুর্গোৎসবের শুভ উদ্বোধন করে সংক্ষিপ্ত বক্তব্যে উৎসবের তাৎপর্য তুলে ধরেন বিধায়ক। এরপর “নেগুয়া মহিলা ত্রিনয়নী সংঘ”এর মন্ডপের উদ্বোধন পর্বে বিধায়কের সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি সহ-সভাপতি,প্রাক্তন উপপ্রধান যোগেন মাইতি সহ মহিলা ব্রিগেড। এখানে সংক্ষিপ্ত বক্তব্যে মহিলা পরিচালিত এই দুর্গোৎসবের প্রশংসা করে নারী জাগরণের কথা বলেন।“আকন্দী সুরুচী সংঘ” এর দুর্গোৎসবের শুভ উদ্বোধন মুহুর্তে বিধায়কের সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সভপতি ও সহ সভাপতি।এগরা -২ব্লকের দুবদা যুবগোষ্ঠী আয়োজিত শারদীয়া দুর্গোৎসবের শুভ উদ্বোধন পর্বে ষষ্ঠীর সন্ধ্যায় বিধায়ক তরুন মাইতির সঙ্গে ছিলেন প্রখ্যাত শল্য চিকিৎসক ডা বাদল অশ্রু ঘাটা ,এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি শাহনাজ বেগম, পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি আরতি মুন্ডা, পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান সমবায়ী খগেন্দ্রনাথ দুয়ারী প্রমুখ।।