গৌরীশঙ্কর মহাপাত্র, দৈনিক আবেশভূমি, ৩ অক্টোবর:অন্যান্য বছরের মতো এবছরও ভগবানপুর-২ ব্লকের পাঁউশীর “মনচাষা” গ্ৰামীণ পর্যটন কেন্দ্রে, বরোজ অঞ্চল সিনিয়র সিটিজেনস্ ফোরাম “মুক্তধারা” তার সদস্য সদস্যাদের নিয়ে “বিশ্ব প্রবীণ নাগরিক দিবস” ও ২রা অক্টোবর মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত “হরিজন সেবক সংঘ”, (পূর্ব মেদিনীপুর জেলা শাখা )জাতীর জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী পালন করে বৃহস্পতিবার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ বিমল কৃষ্ণ সামন্ত। উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান মিহির কুমার ভৌমিক, প্রাক্তন কর্মাধ্যক্ষা ও প্রধান রাধারাণী খাটুয়া, আনন্দবাজার পত্রিকার প্রাক্তন সাংবাদিক সুব্রত গুহ, বিশিষ্ট সমাজসেবী বলরাম করন, গান্ধীচিন্তন বাপ্পা ভট্টাচার্য্য, শিখাদ্রী চক্রবর্তী, দিপালী গিরি প্রমুখ। সকলে গান্ধী দর্শন ও প্রবীনদের সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ‘মুক্তধারা’র পঁচাত্তরোর্দ্ধ পাঁচজন সদস্য ও অঞ্চলের মাধ্যমিক ও উচ্চমাধ‍্যমিকে সব্বোর্চ্চ নম্বর প্রাপকদের সম্বর্ধনা জানান হয়।প্রীতি ভোজে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সকলকে ধন‍্যবাদ জানান সংস্থা সম্পাদক সুভাষচন্দ্র খাটুয়া।অনুষ্ঠান পরিচালনায় সহ সম্পাদক বিষ্ণুপদ ভূঞ‍্যা

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *