
গৌরীশঙ্কর মহাপাত্র, দৈনিক আবেশভূমি ৩ অক্টোবর।কাঁথি মহকুমা হাসপাতালে শুক্রবার বেলা ২টায় যমে মানুষের টানাটানি শেষে না ফেরার দেশে পাড়ি দিলেন এগরা মহকুমা আই এন টি ইউ সি পরিবহন সভাপতি চন্দ্রশেখর রায় (৬০)। পঞ্চমীর দিনে কন্টাই মডেল স্কুলের ঠিক উল্টো দিকে কাঁথির বাড়িতে ব্রেন স্ট্রোক হওয়ায় পরিবারের পক্ষে স্ত্রী আইনজীবী কুহেলী রায়রা তাঁকে দারুয়া হাসপাতালে ভর্তি করে। সভাধিপতি বিধায়ক উত্তম বারিক তৎপরতার সঙ্গে হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নেন। ক্রমশ শারীরিক অবস্থার অবনতি ঘটলে গতকাল বৃহস্পতিবার তাকে ভেন্টিলেশনে রাখা হয়।শুক্রবার চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে তিনি না ফেরার দেশে পাড়ি দেন।তার মৃত্যুর খবরে এগরা ও কাঁথি দুই মহকুমা জুড়ে পরিবহন ইউনিটগুলোতে শোকের ছায়ায় নেমে আসে। পটাশপুর -২ ব্লকের ডাকা বুকো ডান পরিবারের এই সংগঠক দীর্ঘ প্রায় ৩ দশক দক্ষতার সঙ্গে মহকুমার পরিবহন নেতৃত্ব চালিয়েছেনপ্রয়াত নেতা ভবতারণ মহাপাত্র এর শূন্য স্থান পূরণ করে। এর আগে সাংবাদিক বন্ধু ও কবি কিশোর নাগ মিলে সাপ্তাহিক পত্রিকা পরিবেশন থেকে জন সংযোগ গড়ে তুলে ছিলেন। পাশাপাশি টেলিটাওয়ার কর্মচারী ইউনিয়নের জেলা সভাপতি বিধায়ক উত্তম বারিকের অত্যন্ত আস্থাভাজন পদাধিকারী ছিলেন। সদা হাসিমুখো মিশুকে এই সংগঠকের প্রযত্নে এগরা, বালিঘাই,এগরা সেন্ট্রাল বাস স্ট্যান্ড, খড়াই,পটাশপুর, মংলামাড়ো, অমর্ষি, প্রতাপদীঘি সহ সমস্ত ইউনিট গুলি সরকারিভাবে নথিভুক্ত হয়, বহু পরিবার দুর্ঘটনার কবলে পড়ায় ইন্সুরেন্স সুবিধা পাইয়ে দিয়ে বিপন্ন শ্রমিক পরিবারের পাশে থেকে সহযোগিতা করেছেন। বছর দুই আগে এগরা থেকে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনার কবলে পড়ে মেরুদণ্ড ,কোমর, পা ও মাথায় প্রচণ্ড চোটপান। দীর্ঘ রোগভোগের পর সুস্থ হয়ে তিনি আবার স্বাভাবিক কাজকর্ম শুরু করেছিলেন।তাঁর মরদেহ কাঁথি হাসপাতাল থেকে পরিবহন ইউনিটের ও টেলিটাওয়ার ইউনিটের কর্মীরা স্বর্গরথে চাপিয়ে সভাধিপতি উত্তম বারিকের চৌরঙ্গী অফিস, সেন্ট্রাল বাস স্ট্যান্ড, বালিঘাই ,এগরা অফিস, এগরা সেন্ট্রাল বাস স্ট্যান্ড, খড়াই মোড় অফিসসহ সর্বত্র প্রিয় নেতাকে কর্মীরা পুষ্পার্ঘ নিবেদনে চোখের জলে শেষশ্রদ্ধা জানায়। খড়াই অফিসে গেলে মংলামাড়ো, অমর্ষি ও পটাশপুর ইউনিটের লোকেরা সেখানে প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানায়। প্রতাপদীঘি আইএনটিটিইউসি ব্লক কার্যালয়ে তাকে ইউনিটের সহকর্মীরা শেষ শ্রদ্ধা জানায়। এরপর রাতে তার নিজের বাগমারী গ্ৰাম্য শশ্মানে শেষকৃত্য সম্পন্ন হয়। সর্বত্র সঙ্গে ছিলেন তার অনুজ সহোদর পটাশপুর-২শ্রমিক সংগঠনের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মানস রায়, অগ্ৰজ ডা দিলীপ রায়, ভাইপো মলয় রায় ,টেলিটাওয়ার কর্মচারী সংগঠনের নেতৃত্ব কাউন্সিলর সুরজ আলী, গোবিন্দ নন্দগোস্বামী প্রমুখ। মৃত্যুকালে তিনি রেখে গেলেন আইনজীবী স্ত্রী, এক কন্যা, দাদা বৌদি, ভাই ভাইপো সহ অসংখ্য গুণ মুগ্ধ। তার মরদেহে পুষ্পার্ঘ নিবেদনে শেষশ্রদ্ধাহ সন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানান পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি বিধায়ক উত্তম বারিক,আইএনটি টি ইউ সির রাজ্য সহ-সভাপতি আমিন সোহেল,এগরা-২ ব্লক তৃণমূল সভাপতি রাজকুমার দুয়ারী, এগরা পৌরসভার কাউন্সিলর শেখ সুরুজ আলী,শেখ বশির, শেখ আক্তার ,গোবিন্দ নন্দ গোস্বামীসহ পটাশপুর দুই ব্লক তৃণমূলের বিভিন্ন পদাধিকারী ও ত্রিস্তরীয় পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিগণ।
