
গৌরীশঙ্কর মহাপাত্র, দৈনিক আবেশভূমি, ৫ অক্টোবর: পূজার আগে আগেই তৃণমূলের ব্লখ স্তরের রদবদল হয়েছে। সেই রদবদলে শহর তৃণমূল সভাপতি হয়েছেন কাউন্সিলর জয়ন্ত সাউ, শাখা সংগঠনেও এসেছে রদবদল। সবাই কে নিয়ে এগরা শহর তৃণমূল সভাপতি জয়ন্ত সাহু শাখা সংগঠনের সকল পদাধিকারীদের প্রথম সভা করে শনিবার। সভায় সৌজন্য সাক্ষাৎ সহ বিজয়া সম্মেলনী সহ সংগঠনের কর্মপরিকল্পনা গ্ৰহীত হয়। ছিলেন সংগঠনের শহর সহ সভাপতি দেবাশীষ জানা, যুব সভাপতি গৌতম বেরা, আই এন টি টি ইউ সি সভাপতি তোতন পাত্র, মহিলা নেত্রী কবিতা প্রধান ,সংখ্যা লঘু সভাপতি লিয়াকত মল্লিক ,এস সি. এস টি. ওবিসি তরুণ মন্ডল, কাউন্সিলর সেক সুরজ আলী প্রমুখ।শেষে সকলকে ধন্যবাদ জানান সভার সভাপতি জয়ন্ত সাউ।
