
গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র,দৈনিক আবেশভূমি, ৫ অক্টোবর। ২৬ এর নির্বাচন মাথায় রেখে দলের প্রতিটি অঞ্চলে বিজয়া সম্মিলনীর নির্দেশ। পূর্ব মেদিনীপুর জেলার ২২৩টি পঞ্চায়েত এলাকাতেই বিজয়া সম্মিলনী হবে। দলের নবীন- প্রবীণ কর্মীদের মেলবন্ধন ঘটিয়ে গত লোকসভা নির্বাচনে ভরাডুবি হওয়া এলাকাগুলি পুনরুদ্ধার করতে চাইছে দল।পূর্ব মেদিনীপুরে তৃণমূলের সাংগঠনিকভাবে দুটি জেলা রয়েছে। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলে দুটি মহাকুমা। যার মধ্যে রয়েছে ১২টি ব্লক এবং ৩টি পুরসভা। এছাড়াও মোট অঞ্চলের সংখ্যা ১২০টি। এই ১২০টি অঞ্চলেই বিজয়া সম্মিলনী করতে হবে স্থানীয় নেতৃত্বদের। ইতিমধ্যে জেলা থেকে প্রতিটি ব্লক সভাপতির কাছে সেই নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রতিটি ব্লক এবং অঞ্চলে বিজয়া সম্মিলনী শেষ করে আগামী ১৮ তারিখ তমলুকের নিমতৌড়িতে জেলা তৃণমূলের বিজয়া সম্মিলনী। তমলুক সাংগঠনিক জেলায় আগে মোট ১১জন ব্লক সভাপতি এবং ৩জন টাউন সভাপতি ছিলেন। সম্প্রতি তমলুকে নতুন ২টি ব্লক হয়েছে। উল্লেখ্য, সাংগঠনিক জেলা তৃণমূলের মধ্যেই নন্দীগ্রাম বিধানসভা। গত কয়েকদিন আগে সমস্ত ব্লকের সভাপতিদের নাম ঘোষণা হলেও এই বিধানসভায় এখনো ঘোষণা হয়নি। তবে বিজয়া সম্মিলনীতে যাতে ওই এলাকায় কোনোরকম ফাঁকফোকর না থাকে তার চেষ্টা হয়েছে। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজিত রায় বলেন, “প্রতিটা ব্লকের সভাপতিরা অঞ্চলে অঞ্চলে বিজয়া সম্মিলনী করবেন।দলের সর্বস্তরের কর্মীদের মধ্যে সম্পর্ক দৃঢ় করবে এই বিজয়া সম্মিলনী।”অন্যদিকে, কাঁথি সংগঠনিক জেলা তৃণমূলের 
*বিজয়া সম্মেলন ২০২৫*
কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ✅ জেলা সম্মেলন:তারিখ: ১৮.১০.২০২৫,সময়: বিকেল ৩টা,স্থান: কাঁথি জনমঙ্গল সমিতি।
📍 ব্লকভিত্তিক বিজয়া সম্মেলনের সময়সূচী:
১) পটাশপুর ১ ব্লক,১২.১০.২০২৫ 🕒 বিকেল ৩টা📍 সিংদা স্টেডিয়াম / মঙ্গলামাড়ো।
২)পটাশপুর ২ ব্লক, ১৫.১০.২০২৫ 🕒 বিকেল ৩টা📍 প্রতাপদিঘী লায়ন্স ক্লাব ময়দান।
৩)এগরা ১ ব্লক,১১.১০.২০২৫ 🕒 বিকেল ৩টা📍 কুদি বাজার।
৪)এগরা ২ ব্লক,১১.১০.২০২৫ 🕚 সকাল ১১টা📍 ছোটো নলঘরিয়া প্রাথমিক বিদ্যালয়।
৫)এগরা শহর,১২.১০.২০২৫ 🕕 সন্ধ্যা ৬টা📍 স্বর্ণময়ী বালিকা বিদ্যালয়।
৬)কাঁথি ১ ব্লক,❌ (তারিখ অনির্ধারিত)৭)কাঁথি ২ ব্লক,১৭.১০.২০২৫ 🕒 বিকেল ৩টা📍 বসন্তিয়া স্কুল ময়দান।
৮)কাঁথি ৩ ব্লক,১৬.১০.২০২৫ 🕒 বিকেল ৩টা📍 মারিশদা ।৯)কাঁথি শহর,❌ (তারিখ অনির্ধারিত)
১০)রামনগর ১ ব্লক❌ (তারিখ অনির্ধারিত)
১১)রামনগর ২ ব্লক❌ (তারিখ অনির্ধারিত)
১২)চন্ডীপুর ব্লক,১৫.১০.২০২৫ 🕒 বিকেল ৩টা📍 চন্ডীপুর।
১৩) খেজুরি ১ ব্লক,১৩.১০.২০২৫ 🕒 বিকেল ৩টা📍 হেরিঁয়া / পূর্ব চড়া।
১৪)খেজুরি ২ ব্লক,১৪.১০.২০২৫ 🕒 বিকেল ৩টা📍 জানকা বাজার।
১৫)ভগবানপুর ১ ব্লক,১২.১০.২০২৫ | 🕙 সকাল ১০টা📍 কিশোরপুর ফুটবল মাঠ
১৬)ভগবানপুর ২ব্লক, ১৭.১০.২০২৫ 🕙 সকাল ১০টা
📍 মুগবেড়িয়া কলেজ ময়দান।
