
গৌরীশংকর মহাপাত্র, কাাঁথি : পূর্ব মেদিনীপুরের মান্দারমণি সংশ্লিষ্ট দাদনপাত্র বাড় খান কাহপাকে, তথা আশ্রমে পাঁচ দিনে্র সার্বজনীন চিস্তিয়া মিলন মেলা অনুষ্ঠিত হয় বুধবার। রামনগর-২ এর কালিন্দী পঞ্চায়েতের এই মেলায় সবধর্ম নিয়ে আলোচনা সভায় প্রতিষ্ঠিত পন্ডিতগন অংশগ্রহণ করেন। স্বগত বক্তব্যে অনুষ্ঠানের পুরোহিত তথা আযোজক সংস্থার সভাপতি মীনমিত্র মমরেজ আলি জানান পাঁচ দিনের এই মেলার ধর্মীয় সভায় হিন্দু ,মুসলিম, খ্রিস্টান, ধর্মের পন্ডিতগণ অংশ নেন। এস এ এন সি এস রাজ্য কমিটি ও সামসুল আওলিয়া নেজামী চিস্তিয়া কমিটি আয়োজিত মেলায় সর্বধর্মের মূলসুর যে সমন্বয়, মানুষের প্রতি ভালোবাসা , অন্যধর্মে উষ্মা নয় উদারতা তা স্পষ্ট হয়।

আলোচনায় অংশ নেন সেন্টপল ক্যাথিডাল মিশনের বাংলা বিভাগের ধর্ম নিয়ে গবেষক ডঃ সেক মকবুল ইসলাম, ব্যারাকপু্র রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক স্বামী নিত্যরূপা নন্দজী,দারুয়া এনায়েতপুর দরবার শরীফের হজরত খাজা সেক শাহ এনয়েত আলি চিস্তি,ঠাকুর বাড়ি রামকৃষ্ণ আশ্রমে্র স্বামী জয়া নন্দ মহারাজ, রামনগর বিএড কলেজের ড মনোজ কাঞ্জীলাল,ভবানী চক হাইস্কুলের প্রধান শিক্ষক ড পুরঞ্জন দাস প্রমুখ। মেলার চতুর্থ শনিবার ছিল কাওয়ালি অনুষ্ঠান। রবিবার রাত্রি ব্যাপি ভলিবল প্রতি যোগিতাও পু্রষ্কার বিতরণীতে পাঁচ দিনের অনুষ্ঠানের সমাপ্তি হবে বলে জানান আয়োজক সংস্থা র যুগ্ম সহ সভাপতি হজরত এনায়েত আলি চিস্তি। অনুষ্ঠান সুসম্পন্ন হওয়ায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সংস্থা সহ সম্পাদক হেলাল উদ্দিন আহমেদ ও বলরাম মাইতি।
