
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : রবিবার চন্দ্রকোনারোড সেবা সমিতির উদ্দোগে রামনবমী উপলক্ষ্যে চন্দ্রকোনা রোড থেকে গোয়ালতোড়ের দিকে এগিয়ে চলে বিশাল বাইক মিছিল ।
এদিন জেলার বিভিন্ন এলাকায় রাস্তায় ‘রামভক্ত’-দের দাপট দেখল বাংলা। কোথাও বাইক, কোথাও পায়ে হেঁটে মিছিল চলল। চন্দ্রকোনায় বাইক নিয়ে মিছিল দেখা গিয়েছে। এমনকী মিছিলে অংশ নেওয়া শিশু, কিশোর থেকে সকলে ।
এ দিন সকাল থেকেই চন্দ্রকোনার বিভিন্ন এলাকায় রামনবমী উপলক্ষে মিছিল বেরোয়। মিছিল ঘিরে যাতে কোনওরকম উত্তেজনা না ছড়ায়, তা নিশ্চিত করতে সর্বত্রই মিছিলের সঙ্গে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। এই মিছিল সম্পূর্ণ ধর্মীয় যা ভক্তদেরকে সামিল করেছে আজ এক সাথে।সুদৃশ্য ট্যাবলো সহ বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে।
