
গৌরীশঙ্কর মহাপাত্র , এগরা : পটাশপুর -১এর গোপালপুর পঞ্চায়েতের ছাড়াদীঘি খেলার মাঠে অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার।সম্মেলনে পৌরহিত্য করেন সংগঠক মনীন্দ্রনাথ শাসমল। সম্মেলনে পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শিশির অধিকারীকে আগের তুলনায় বেশি ভোটে জয়ী করার আহ্বান জানান হয়।প্রার্থী বলেন আগের মত পটাশ উন্নয়নে পিছিয়ে নেই।এক সময় পটাশপুর হার্মাদ সরবরাহের জন্য,এখন উন্নয়নে পাল্লা দিচ্ছে, পটাশপুরে বন্যা হয় না,রাস্তা ঘাট,স্কুল কলেজ সর্বত্র উন্নয়ন,এই ধারা বজায় রাখতে কে তৃণমূল কংগ্রেস কে নির্ণয়কের জায়গায় নিয়ে যাওয়া দরকার।অনুন্নয়ন ও বিভাজন কারী বিজেপিকে হটাতে তৃনমূলকে জয়ী করতে সকল কর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার পরামর্শ দেন। এলাকার উন্নয়নে কিভাবে পাশে দাঁড়িয়ে সহযোগিত করেছে তা উল্লেখ করেন প্রাক্তন সমবায় মন্ত্রী বিধায় অধ্যাপক জোতির্ময় কর,দলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তাপস মাজি, অঞ্চল সভাপতি তথা উপ প্রধান প্রভুরাম দাস,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মৃনালকান্তি দাস,জেলা পরিষদ সদস্য পটল আদক প্রমুখ। সকালে শিশির বাবুকে বেশি ভোটের ব্যাবধানে জয়ী করার অঙ্গীকার করেন। সভার শুরুতে বিশাল ফুলের মালা পরিয়ে কর্মীগন প্রার্থীকে জয়ীর মর্যাদায় বরন করেন।বলেন শিশির বাবু সাংসদ ছিলেন, আছেন, থাকাবেন গননারপর বাড়তি ব্যাবধান টি জানার অপেক্ষায়।
