
গৌরীশঙ্কর মহাপাত্র, দৈনিক আবেশভূমি, ৯ অক্টোবর: কাঁথি-৩ ব্লক তৃণমূল কংগ্রেস আয়োজিত আগামী ১৬ অক্টোবর মারিশদা বি জে কে হাইস্কুল মাঠে বিজয়া সম্মিলন হবে। বৃহস্পতিবার দেবেন্দ্র অঞ্চলে তারই প্রস্তুতি সভা হয়। উপস্থিত ছিলেন আই এন টি টি ইউ সির রাজ্য সম্পাদক বিকাশ চন্দ্র বেজ,দলের ব্লক সভাপতি নন্দদুলাল মাইতি ব্লক সহ সভাপতি মানিক দলাই ও গৌরীশংকর মিশ্র, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ উৎপল বর্মন, সুকুমার দলাই, দেবেন্দ্র অঞ্চলের সভাপতি বাবলু আলী খাঁন ও সহ সভাপতি সুকুমার সাউ, যুব সভাপতি দেবশঙ্কর দলাই , দেবেন্দ্র অঞ্চলের যুব সভাপতি প্রদীপ দাস , শ্রমিক সংগঠনের অঞ্চল সভাপতি মানিক জানা প্রমুখ। । প্রতিটি সংসদ থেকে ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে আরও বেশী সরব হওয়ার আহ্বান জানান হয়।
