
গৌরীশঙ্কর মহাপাত্র, দৈনিক আবেশভূমি,১১ অক্টোবর: রামকৃষ্ণলোকে পাড়ি দিলেন কাঁথি হিন্দু বালিকা বিদ্যালয়ের প্রথিতযশা প্রাক্তন প্রধান শিক্ষিকা ড ছবি মহাপাত্র(৭২)। দীর্ঘদিন তিনি ক্যান্সারে ভুগছিলেন। মাঝখানে কেমোথেরাপিও চলছিল, বলেছিলেন ভালো হয়েছি।সম্প্রতি তিনি কাঁথিতে রামকৃষ্ণ মঠ ও মিশনের পাশাপাশি একটি ভাড়া বাড়িতে থাকতেন।জন্মসূত্রে পশ্চিম মেদিনীপুর ঘেষা পূর্ব মেদিনীপুর জেলার এগরা-১ব্লকের বরিদা পঞ্চায়েতের কেয়াবর্তনার এই কৃতী উৎকল বিশ্ববিদ্যালয় থেকে ভাষা সাহিত্যে ডক্টরেট লাভ করেন। শিক্ষকতা শুরু করেন বেলদা প্রভাতী বালিকা বিদ্যালয়ে।সেখান থেকে প্রধান শিক্ষিকা হিসাবে যোগ দেন কাঁথির স্বনামধন্য হিন্দু বালিকা বিদ্যালয়ে ।তার আমলেই বিদ্যালয় মাটির কলেবর ছেড়ে বর্তমান পরিকাঠামোয় উন্নীত হয়। স্কুলের খ্যাতি জেলা ছাড়িয়ে রাজ্যের বাইরে একটি উল্লেখযোগ্য জায়গা করে নেয়। অকৃতদারএই শিক্ষিকা বিদ্যালয়ের পেছনের হোস্টেলে থেকে আশ্রমিক কায়দায় বিদ্যালয় পরিচালনা করেছেন দক্ষতা ও যত্নের সঙ্গে। প্রশংসা কুড়িয়েছেন আমজনতার। নিত্য যোগাযোগ ছিল কাঁথি রামকৃষ্ণ মঠ ও মিশনের সঙ্গে। স্বামীজি ও মায়ের আদর্শে নিজেকে 
