
গৌরীশঙ্কর মহাপাত্র, দৈনিকআবেশভূমি,১২ অক্টোবর: এগরা শহর তৃণমূলের উদ্যোগে এগরা স্বর্ণময়ী বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বিজয়া সম্মিলনী হয় রবিবার।সভায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি বিধায়ক উত্তম বারিক,হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক জ্যোতির্ময় কর,এগরার বিধায়ক তথা কাঁথি সাংগঠনিক জেলা চেয়ারম্যান তরুণ কুমার মাইতি, জেলা সভাপতি পীযুষ কান্তি পণ্ডা,রাজ্য তৃণমূল কংগ্রেস মুখপাত্র সুদীপ রাহা,জেলা মহিলা নেতৃ শতরূপা পয়ড়্যা, জেলা যুব সভাপতি জালাল উদ্দিন খান, জেলা এস সি,এস টি ও ওবিসি সভাপতি মানিক ঘোড়াই, বিকাশ চন্দ্র বেজ মহাশয়, আই এন টি টি ইউ সি জেলা সভাপতি শিবরাম মাইতি, রাজ্য সম্পাদক বিকাশচন্দ্র বেজ , পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির চেয়ারম্যান আমিন সহেল, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি হাবিবুর রহমান,জেলা সংখ্যালঘু শেলের সভাপতি আনোয়ার উদ্দিন, এগরা-১ ব্লক সভাপতি সত্য চক্রবর্তী,এগরা পৌরসভার কাউন্সিলর সেখ সুরজ আলী, শহর মহিলা নেত্রী কবিতা প্রধান, যুব সভাপতি গৌতম পাত্রসহ শহর শাখা সংগঠনের সমস্ত পদাধিকারী।সভায় পৌরহিত্য করেন শহর সভাপতি জয়ন্ত সাউ,স্বাগত জানান শহর সহ সভাপতি দেবাশীষ জানা।সব শ্রেণীর পদাধিকারীদের অংশগ্রহণে রাজ্য ও জেলা নেতৃত্বের নির্দেশে বিজয়া সম্মিলনী সম্পন্ন হয়। নেতৃত্বগণ তাদের বক্তব্যে ঐক্যবদ্ব নেতৃত্বে জোর দিয়ে কেন্দ্রীয় বঞ্চনার যোগ্য জবাব দিতে ব্যালটে বিজেপিকে উচিৎ শিক্ষা দেওয়া আহ্বান জানান। বিধায়ক তার বক্তব্যে ভাষা সন্ত্রাসে বংলার মানুষ হায়রানের শিকার হচ্ছেন তার জন্য কেন্দ্রকে দায়ী করেন। সম্মেলন সফল হওয়ায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সভার সভাপতি কাউন্সিলর জয়ন্ত সাউ।