
দৈনিক আবেশভূমি, সঞ্জীব আচার্য্য: এগরা থানার আলংগিরি এলাকায় অবৈধ চোলাই মদ বাজেয়াপ্ত করল এগরা আফগারি দপ্তর। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা নাগাদ এক ব্যক্তি মোটরবাইকে করে মোহনপুরের দিক থেকে ব্যাগে করে চোলাই মদ নিয়ে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে এগরা আফগারি দপ্তরের ওসি গৌরব মিশ্র তিনি দপ্তরের কর্মীদের সঙ্গে নিয়ে আলংগিরি এলাকায় রাস্তায় ওই ব্যক্তিকে আটক করে এবং বাইকে থাকা ওর ব্যাগে তল্লাশির পর ব্যাগ থেকে কুড়ি লিটার অবৈধ চোলাই মদ পাওয়া যায়। ওই ২০ লিটার চোলাই মদ ও মোটর বাইকটি বাজেয়াপ্ত করে এগরা আফগারি দপ্তরের কর্মীরা। এগরা আফগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম বুদ্ধ মুর্মু, বাড়ি বাগমারি এলাকায়। ধৃত ওই ব্যক্তিকে বুধবার কাঁথি মহকুমা আদালতে পেশ করা হবে।
