গৌরীশঙ্কর মহাপাত্র, দৈনিক আবেশভূমি:পটাশপুর-১ব্লক আই এন টি টি ইউ সিও বন্ধু গোষ্ঠীর পরিচালনায় সিংদা মোড়ে শ্রী শ্রী শ্যামা পূজার শুভ উদ্বোধন হয় শনিবার। ১৫ তম বর্ষের এই পূজা ঘিরে কয়েক দিন ধরে সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি রয়েছে । সোমবার রাতে মায়ের ঘটোত্তলনের মাধ্যমে পূজার শুভ সূচনা

    হবে।আজকের ফিতা কেটে ও মঙ্গলদীপ জ্বেলে মন্ডপের শুভ উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক।চন্দন নগরের আলোতে সেজেছে পূরো সিংদা মোড়
      বাসস্ট্যান্ড। শুভ উদ্বোধন পর্বে এলাকার কচিকাঁচাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
      উপস্থিত ছিলেন পটাশপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা বেরা, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পিযুষ কান্তি পণ্ডা, পটাশপুর ১ ব্লক তৃণমূল সভাপতি বিনয় পট্টনায়ক, পটাশপুর ১ ব্লকের INTTUC সভাপতি খোকন খাটুয়া, পটাশপুর ১ ব্লক তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুনীল জানা প্রমুখ

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *