গৌরীশঙ্কর মহাপাত্র , দৈনিক আবেশভূমি, ১৮ অক্টোবর: এগরা পৌরসভার সভাগৃহে আসন্ন সিনিয়ার ন্যাশনাল নেটবল চ্যাম্পিয়নশিপ-২৫ সাফল্যমন্ডিত করার লক্ষ্যে আয়োজন ও প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভা হয় শনিবার। জাতীয় পর্যায়ের এই বড় কঠিন প্রতিযোগিতায় এগরার ক্রীড়াপ্রেমীর মন ও ঐক্যের শক্তি প্রতিফলিত করার লক্ষ্যে সবাই মিলে সাফল্যের নতুন মাইলফলক

    গড়তে বদ্ধপরিকর।উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি বিধায়ক উত্তম বারিক, এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, এগরা পৌরপ্রধান স্বপনকুমার নায়ক, পটাশপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন কুমার মাইতি, প্রখ্যাত শল‍্য চিকিৎসক ডা বাদল অশ্রু ঘাটা, পৌরসভার দেবদুর্লভ মাইতি, শেখ সুরজ আলী, জয়ন্ত সাউ প্রমূখ কাউন্সিলর। সমাজসেবী কাননবিহারী নায়ক, আয়োজকদের পক্ষে মাস্টার রাজা উপস্থিত ছিলেন।স্থির হয় আগামী ২৭,২৮, ২৯ এবং ৩০ ডিসেম্বর ৪ দিন ব‍্যাপিএগরা কলেজ মাঠে ছেলে ও মেয়েদের জাতীয় স্তরের এই প্রতিযোগিতা সম্পন্ন হবে। ইতিমধ্যেই ২৫ টি রাজ্য অংশগ্রহণের সম্মতি জানিয়েছে।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *