গৌরীশঙ্কর মহাপাত্র, দৈনিক আবেশভূমি, ১৮ অক্টোবর: পটাশপুর-২ ব্লকের পানিয়া সারদাবাড় নবদীপ সংঘ আয়োজিত কালীপূজোর শুভ উদ্বোধন হয় শনিবার

    সন্ধ্যায়।ফিতাকেটে মঙ্গলদীপ জ্বেলে ২৮ তম বর্ষের এই পূজা ও ৫ দিনের মেলার উদ্বোধন করেন প্রবীণ নাগরিক পঞ্চগ্রাম শিক্ষানিকেতনের প্রাক্তনসহ শিক্ষক বলাইলাল দাস।স্বর্গীয়া কাননবালা গিরি স্মৃতি মঞ্চে উদ্বোধন পর্বে ছিলেন রঘুপ্রসাদ কানাইলাল মান্না হরেকৃষ্ণ ঘোড়াইপ্রমুখ প্রবীণ নাগরিকগণ। ছিলেন বিশিষ্ট সমাজসেবী গৌতম গুপ্তা, পানিয়া সারদাবাড় হাই স্কুলের সহশিক্ষক আশীষ পন্ডা প্রমুখ।মঞ্চথেকে দুঃস্থদের হাতে মশারী, শাল এবং শিক্ষা সামগ্রিক, প্রতিবন্ধীদের হাতে সহায়ক সামগ্রিক বিতরণ ও এলাকার মারন রোগীদের জন্য কিছুকে আর্থিক সাহার্য্য করা হয়।সংস্থা সভাপতি দেবব্রত প্রধান জানান মেলার দিনগুলোতে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রা, বিভিন্ন প্রতিযোগিতা মূলক খেলা, এবং সেবামূলক কর্মসূচির কথা জানান হয়।পরে পরে উপস্থিত হন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি বিধায়ক উত্তম বারিক,পটাশপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন কুমার মাইতি ,সাউথ খন্ড পঞ্চায়েত প্রধান বিজনবন্ধু বাগ ও মথুরা পঞ্চায়েতের উপপ্রধান সত্যেন পন্ডা ,জেলা পরিষদ সদস্য সমবায়ী গোলকেশ নন্দ গোস্বামী প্রমূখ।অনুষ্ঠানের সঞ্চালনায় সংস্থার কর্মকর্তা উত্তম ঘড়াই। উদ্বোধন পর্ব শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ক্লাব সম্পাদক সত্যশঙ্কর মান্না।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *