
দৈনিক আবেশভূমি: সঞ্জীব আচার্য্য: পটাশপুর:-পটাশপুর ১ নং ব্লকের বড়হাট গ্রাম পঞ্চায়েতের পারুলিয়া গ্রামে বিবেকানন্দ স্মৃতি সংঘের শ্যামা পূজোর উদ্বোধন হলো। উদ্বোধন করলেন পটাশপুরের বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক।
উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা বেরা। সহ সভাপতি পীযূষ কান্তি পন্ডা। পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ বিনয় পট্টনায়ক প্রমুখ। এই পুজো উপলক্ষে চৈতন্যপুরের ডাক্তারদের দ্বারা স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। ৭০ জন চক্ষু পরীক্ষা করেন এবং ১০ জন ছানি অপারেশনের জন্য নাম লেখান। এছাড়াও কলকাতার শিশু বিশেষজ্ঞ এক ডাক্তারের উপস্থিতিতে শিশুদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সংস্থার এমন উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার মানুষজন। এই সংস্থার এইধরনের সামাজিক কাজের প্রশংসা করে সংস্থার জন্য স্মারক সম্মান তুলে দেন এগরা উই কেয়ার ফাউন্ডেশনের কর্মকর্তারা।
পূজো উদ্যোক্তা শশাঙ্ক মাইতি তিনি জানিয়েছেন তাদের এই পুজো ২৫ তম বর্ষে পদার্পণ করল। প্রত্যন্ত গ্রামের মধ্যে এই পুজো দেখবার জন্য প্রচুর মানুষজন ভিড় জমান। প্রতিবছরই তারা বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ করে থাকেন। এবছর ও তার ব্যতিক্রম নয়। পরবর্তীতে দিনগুলিতে তারা এভাবে মানুষের পাশে থেকে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে যাবেন বলে এমনটাই জানিয়েছেন।
