গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি: পটাশপুর-২ ব্লকের মথুরা পঞ্চায়েতের “মংরাজ মাতৃ মন্দির সেবা সমিতি”র উদ্যোগে মংরাজ বাজারে শ্যামা মায়ের মন্দিরে শ্যামা পুজোর শুভ সূচনা হয় সোমবার।প্রদীপ উজ্জলের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি বিধায়ক উত্তম বারিক। উপস্থিত ছিলেন পটাশপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন কুমার মাইতি , সাউৎখন্ড পঞ্চায়েত প্রধান বিজন বন্ধু বাগ , মথুরা পঞ্চায়েত প্রধান মৌসুমী রানী দাস প্রধান , প্রাক্তন পঞ্চায়েত সদস্য রাম শংকর মহাপাত্র, সমাজসেবীগণ সংগঠক বরুণ গিরি, কৃষ্ণেন্দু সনবিদ্রোহী , গোবিন্দ প্রধান , রবীন্দ্রনাথ মৈশাল প্রমুখ‌।এ দিন সুসজ্জিত নব নির্মিত প্রবেশপথের দারোৎঘাটন হয়।এই প্রবেশদ্বারের দাতা অসিত বরেন মাইতি। উদ্বোধক তার বক্তব্যে মা কালীর সৃষ্টি রহস‍্যের পৌরাণিক ইতিহাস তুলে অসুর নিধনে তার ভূমিকা উপস্থাপন করেন। পাশাপাশি প্রতিটি মানুষের মধ্যে যে সুরাসুর রয়েছে, প্রতিটি কাজ করার ক্ষেত্রে মনের মধ্যে শুভ অশুভের দ্বন্দ্বের প্রসঙ্গ তুলে সহজে তা উপস্থাপন করে উপস্থিত সকলকে সমৃদ্ধ করেন।অনুষ্ঠানের সঞ্চালনায় সুশীল কুমার দাস। দুপুরে কয়েক হাজার মানুষের মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। সবাইকে ধন্যবাদ জানান সেবা সমিতির সভাপতি তথ্য মন্দিরের প্রতিষ্ঠাতা প্রয়াত গোপাল পন্ডার ছেলে শংকর পন্ডা।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *