গৌরীশংকর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি,২৭ শে অক্টোবর:এগরা-২ব্লকের ঐতিহ্যবাহী সেবা ট্রাস্ট বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির বিজয়া সম্মিলনী হয় রবিবার সমিতির সভাকক্ষে। স্বাগত ভাষণে সংস্থার কর্ণধার একালের

    দানবীর আশীষ ধাওয়া, তার বক্তব্যে শারদ উৎসব শেষে বিজয়া সম্মিলনীর তাৎপর্য তুলে আগামী দিনে ডিসেম্বরে ধান কাটার পর অনাথ আশ্রম তৈরীর ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন। সভায় নিঃস্বার্থ ভাবে অনাথ আশ্রমের জন্য ভূমি দাতাকে সবার সামনে উপহার সামগ্রী দিয়ে সম্মানিত করেন।কলিয়াচক সংস্কৃত কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. দেবীপদ রথ বিজয়া সম্মিলনীর পৌরাণিক ব্যাখ্যা তুলে উপস্থিত সকলকে সমৃদ্ধ করেন।বিধায়ক তার বক্তব্যে
      নিজের নির্বাচনক্ষেত্রে বৃদ্ধাশ্রমটি করায় সমিতির কর্ণধার আশীষ বাবুকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। বলেন কেবল বৃদ্বাশ্রম তৈরি নয় ?তাদের ভালো খাওয়া দাওয়া স্বচ্ছন্দ নয় ? বৃদ্ধবয়সে বাবা মা যে স্বচ্ছন্দ, পরিষেবা ও সাহচর্য আশা করেন তা আমাদের দিতে হবে। সেই শপথ আমাদের সকলকে নিতে হবে। তিনি সাধ‍্যমত সংস্থার পাশে থেকে সর্বতো সহযোগিতার আশ্বাস দেন।
      এগরা
        পৌরপ্রধান স্বপন কুমার নায়ক তার বক্তব্যে বলেন বাল্য থেকে প্রবল সংগ্ৰামের মধ্য দিয়ে মানুষের কাছে দানবীর হয়ে ওঠা জগন্নাথের অবদান। আশীষের ইচ্ছা শক্তির সঙ্গে জগন্নাথের আশীর্বাদ তাই ও মানুষের সেবা করতে পারছে । কত লোকে‌ উপার্যন করেন কিন্তু সাধারণের কথা ভাবেন কে? তিনি আশীষ বাবু ও তার সংস্থার দীর্ঘায়ু কামনা করেন।
        কর্মকর্তা ,শুভানুধ্যায়ী ও অতিথির আসনে ছিলেন বডিসেম্বরে অনাথ আশ্রমের কাজ শুরুর আশ্বাস দিয়ে বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির্ষীয়ান শিক্ষক অহিভুষণ পাহাড়ি, জাতীয় শিক্ষক ড. প্রণব কুমার পট্টনায়ক, মঞ্জুশ্রী পঞ্চায়েত প্রধান শঙ্কর সাউ , এগরা-২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি প্রকাশ রায়চৌধুরী,প্রখ্যাত নিউরো চিকিৎসক অধ্যাপক ড. অমর মিশ্র, এগরা থানার আই সি অরুণ কুমার খান ও আধিকারিকগণ,রাজ্য কারারক্ষী বাহিনীর প্রশিক্ষণ সেন্টারে স্পোর্টসমান নিরুপম খাঁড়া, সমাজসেবী সন্দীপ পাত্র প্রমুখ।সভায় পৌরহিত্য করেন সংস্থার স্থায়ী সভাপতি অম্বিকেশ মহাপাত্র।সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় যুগ্ম সম্পাদক জন্মেঞ্জয় প্রধান ও বিরজাকান্ত প্রধান।শেষে সকলকে ধন্যবাদ জানান সংস্থার তরুণ প্রজন্মের কারিগর সহেল ধাওয়া।

          Share

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *