
গৌরীশংকর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি, ৩১অক্টোবর: এগরার নবাগত মহকুমা শাসক কর্মবীর কেশব'(আই এ এস )কে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন ও সৌজন্য সাক্ষাৎ করেন এগরা শহর তৃণমূল কংগ্রেস। ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান বিধায়ক তরুণ কুমার মাইতি, শহর তৃণমূল সভাপতি জয়ন্ত সাউ,সহসভাপতি দেবাশীষ জানা প্রমুখ ।প্রসঙ্গত বৃহস্পতিবার বিকেলে তিনি প্রথম কাজে যোগদান করেন। প্রসঙ্গত গতকাল বুধবার বিদায়ী মহকুমা শাসক মঞ্জীত কুমার যাদব উপশাসককে দায়িত্বভার অর্পণ করে ২০২০ ব্যাচের এই আই এ এস বাঁকুড়ায় অতিরিক্ত জেলা শাসক পদে যোগদান করতে রওনা দেন।
