গৌরীশংকর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি, ৫ নভেম্বর :পানিপারুল স্পোর্টস একাডেমির সাত দিনের বিভূতিভূষণ ও মাতঙ্গিনী মাইতি স্মৃতি নক-আউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় বুধবার। খেলা ঘিরে ছিল উত্তেজনা ও দর্শকের বিপুল ভিড়। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় গবডাঙ্গ তরুণ সংঘ ও আমরা ক’জন জগাছা। দুই দলের লড়াই চলে পুরো ম্যাচজুড়ে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য অবস্থায় শেষ হলে, ট্রাইব্রেকারে ৫–৪ গোলে জয় ছিনিয়ে নেয় গবডাঙ্গ তরুণ সংঘ, আর সেই সঙ্গে ঘরে তোলে চ্যাম্পিয়নের ট্রফিসহএক লক্ষ টাকা নগদ পুরস্কার। রানার্স-আপ দল পায় ৭৫ হাজার টাকা নগদ পুরস্কার ও ট্রফি। রাজ্যের বিভিন্ন প্রান্তের মোট ৮টি দল এ বছর অংশগ্রহণ করে। প্রতিবছরের মতো এবারও এই প্রতিযোগিতা ফুটবলপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল।উল্লেখযোগ্য ভাবে, এ বছরই প্রতিযোগিতাটি একুশতম বর্ষে পদার্পণ করল, যা নিয়েএক গর্বের ইতিহাস।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মৃতি কাপের দাতা এগরা বিধায়ক তরুণ কুমার মাইতি। বিধায়ক স্থানীয় মুক্তেশ্বর পানিপারুল মুক্তেশ্বর হাই স্কুলের প্রধান শিক্ষক তার বাবা-মায়ের স্মৃতিতে নতুন প্রতিভাবান ফুটবলপ্রেমীদের তুলে আনার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও এই খেলার প্রধান জীবনী শক্তি।ছিলেন সঙ্গে এগরা থানার আইসি অরুণ কুমার খাঁ,পানিপারুল পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা প্রধান,এগরা-২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রাজকুমার দুয়ারী,এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ কুমার প্রধান,নেগুয়া ফাঁড়ির ইনচার্জ কাজল দত্ত,
বিশিষ্ট সমাজকর্মী বাবুল সাহা প্রমুখ। শেষে সকলকে ধন্যবাদ জানান পানিপারুল স্পোর্টস একাডেমির সভাপতি রজত কুমার বেরা ও সম্পাদক সুকুমার সাউ প্রমুখ।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *