গৌরীশংকর মহাপাত্র, ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি, ৫নভেম্বর।ত্রয়দশবর্ষ এগরা মহকুমা বইমেলার ব্লক ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আজ দ্বিতীয় দিন বুধবার দুটি জায়গা সম্পন্ন হয়। টিকরাপড়া অম্বিকাময়ী হাই স্কুলে পটাশপুর-২ ব্লকের প্রতিযোগিতার উদ্বোধন করেন মেলার নোডাল ব্লক পটাশপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন কুমার মাইতি।সঙ্গে শ্রীরামপুর পঞ্চায়েত প্রধান পূরবী মাইতি, মেলার

    ।।টিকরাপাড়ায় স্কুলে পটাশপুর-২ ব্লকের অঙ্কন প্রতিযোগিতা।।অন্যতম কর্মকর্তা জেলা পরিষদ সদস্য গোলকেশ নন্দ গোস্বামী ।মেলার সহ সভাপতি তথা এগরা কেন্দ্রিক দক্ষিণ মেদিনীপুর জেলা প্রস্তাবক কমিটির সভাপতি ডা বাদল অশ্রু ঘাটা, কোষাধ্যক্ষ আশীষ কুমার দাস, কর্মকর্তা সাংবাদিক কিশোর নাগ ও সুমনকল‍্যাণ প্রধান, জেলা পরিষদ সদস্যা প্রণতি আচার্য দাস, টিকরাপাড়া হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজীব পন্ডা ,বাগমারী নারীকল‍্যাণ শিক্ষা সদনের প্রধান শিক্ষিকা সুতপা মাইতি, মেলা কমিটির সহ-সম্পাদক তপন কুমার মন্ডল প্রতিযোগিতা বিভাগ বিভাগের কনভেনার পার্থসারথি নায়ক,মেলার ৪ জন ব্লক কো অর্ডিনেটার রতন সাউ, রাজকুমার মহাপাত্র, সুভাষ দাস, উৎপল বিকাশ দাস, সাংবাদিক সদস্য সৃষ্টিধর সাউ প্রমুখ।৩০০ প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ নেয়। অনুরূপভাবে
      ।।এগরার স্বর্ণময়ী প্রাইমারিতে উদ্বোধনী অনুষ্ঠান।।এগরা পৌর ইউনিটের প্রতিযোগিতা হয় এগরা স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলার কার্যকরী সভাপতি বীর কুমার শী, সম্পাদক গৌরীশঙ্কর মহাপাত্র, মেলার সহ-সম্পাদক মানস কুমার মাইতি, কর্মকর্তা সত্যব্রত সাহু, শংকনারায়ণ মিশ্র, কবিতা প্রধান, পৌর কো অর্ডিনেটার তরুণ কুমার মাইতি, সূতিকা প্রধান, শুভঙ্কর দাস, বিচারক উপ সমিতির কনভেনার ড. কালীপদ প্রধান
        ।।এগরার স্বর্ণময়ী প্রাইমারিতে অঙ্কন প্রতিযোগিতা।।প্রমুখ। সঞ্চালনায় ঐ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শমীক মান্না।উভয় কেন্দ্রে সূচনার আগে বিচারকদের গোলাপ , ব‍্যাচ ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। পৌর কেন্দ্রে প্রতিযোগীর সংখ্যা ছিল প্রায় ৫০০।প্রতিযোগিতার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের নিয়ে মহকুমা প্রতিযোগিতা হবে মেলার দ্বিতীয় দিন ১৬ই নভেম্বর। প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হবে ১২ নভেম্বর।বই মেলার উদ্বোধন ১৫ ই নভেম্বর। উদ্বোধক বিবেকানন্দের বসতবাটি সংস্কৃতি কেন্দ্রের সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দজী মহারাজ।সকল অভিভাবক ও প্রতিযোগীকে মেলায় আসার জন্য আহ্বান জানান হয়। শেষ প্রতিযোগিতা অনুষ্ঠিত ৯ নভেম্বর এগরা-১ ব্লকের রাসন নেহেরু বিদ্যাপীঠে, পটাশপুর-১ ব্লকের অমর্ষি রঘুনাথ হাইস্কুলে এবং ভগবানপুর-১ ব্লকের ভগবানপুর হাই স্কুলে প্রতিযোগিতা গুলি দিয়ে ব্লক প্রতিযোগিতা শেষ হবে। এ দিন প্রতিযোগিতা সু সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান মেলা কমিটির সম্পাদক গৌরী শংকর মহাপাত্র।

          ।টিকরাপাড়ায় স্কুলে পটাশপুর-২ উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ মুহূর্ত।।

          Share

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *