
গৌরীশংকর মহাপাত্র, ও রাজকুমার মহাপাত্র,আবেশভূমি, ২১ নভেম্বর:ত্রয়োদশ বর্ষ এগরা মহকুমা বইমেলার সপ্তম দিন পটাশপুর-১ দিবস ও জননায়ক জনার্দ্দন সাহু নিয়ে স্মারক বক্তব্য রাখেন পালপাড়া কলেজের বাংলা বিভাগীয় প্রধান অধ্যাপক ড মৃণাল কান্তি দাস। পৌরহিত্য করেন সংস্থার সহ-সভাপতি এগরা -২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি প্রকাশ রায় চৌধুরী।আলোচনায় পটাশপুরের গান্ধী, কারুর মতে পটাশপুরের বিদ্যাসগর,হাঁটু পর্যন্ত ধূতি গায়ে উত্তরীয় সর্বস্ব, সিম্পিল লিভিং হাই থিঙ্কিং এর অনুকরণীয় এই জননায়কের বর্ণময় কর্মজীবন,যোগদা সৎসঙ্গের সঙ্গে যুক্ত হয়ে গ্ৰামীণ মানুষকে শিক্ষার আলোকে আলোকিত করতে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, পালপাড়া কলেজ ও বি এড কলেজ স্থাপন । স্বাধীন ভারতে প্রথম সাধারণ নির্বাচনে জনসংঘ দলের হয়ে পটাশপুরে প্রথম বিধায়ক হওয়া, তার চেষ্টায় কেলেঘাই সংস্কার ,কেলেঘাইর সুরক্ষিত নদীবাঁধ নির্মাণ সহ নানান দিক আলোচনায় তুলে ধরে উপস্থিত সকলকে সমৃদ্ধ করেন । কাছ থেকে দেখা লোকেদের মধ্যে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন প্রখ্যাত শিশু চিকিৎসক ডা এন কে প্রধান ও এগরা কেন্দ্রিক দক্ষিণ মেদিনীপুর জেলা প্রস্তাবক কমিটির সভাপতি প্রখ্যাত স্বল্প চিকিৎসক ডা বাদল অশ্রু ঘাটা।ছিলেন কার্যকরী সভাপতি বীর কুমার শী।সঞ্চালনায় সম্পাদক গৌরীশংকর মহাপাত্র। মঞ্চ সহযোগিতায় কোষাধ্যক্ষ আশিস কুমার দাস, সহ-সম্পাদক তপন কুমার মন্ডল, কর্মকর্তা সত্যব্রত সাউ।দ্বিতীয় পর্বে“মাতৃত্ব ও শিশু স্বাস্থ্য সুরক্ষা” শীর্ষক আলোচনায় পৌরহিত্য করেন চিকিৎসক ডা এন কে প্রধান। মুখ্য আলোচক এগরা মহকুমা হাসপাতালের শিশু চিকিৎসক ডা দেবব্রত করণ ও ডা বাদল অশ্রু ঘাটা। এই পর্ব সঞ্চালনায় অন্যতম কর্মকর্তা শিক্ষক সুমন কল্যাণ প্রধান। তৃতীয় পর্ব “আদর্শ গার্হস্থ্য জীবন ও শ্রী শ্রী মা সারদা দেবী” শীর্ষক আলোচনায় পৌরহিত্য করেন অনিল চৌধুরী। মুখ্য বক্তা পানিপারুল হাই স্কুলের প্রাক্তন শিক্ষক সাহিত্যিক অর্ধেন্দু দাশ এবং এগরা রামকৃষ্ণ মিলন মন্দিরের সভাপতি আশীষ কুমার নাজির সুন্দর করেমা সারদা ও পারিবারিক নারী জীবনের প্রসঙ্গ তুলে তুলনা মূলক আলোচনায় উপস্থিত সকলকে সমৃদ্ধ করেন। সান্ধ্যকালীন অনুষ্ঠানের পূর্বে মেলার পক্ষে নাট্য ব্যক্তিত্ব কেশব নায়কে ব্যাচ,পুষ্পস্তবক, উত্তরীয় ও
মানপত্র তুলে দিয়ে সংবর্ধিত করেন মেলার কার্যকরী সভাপতি বীর কুমার শী।মানপত্র পাঠ করেন আইনজীবী অমল রঞ্জন রায়। মঞ্চে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান প্রদীপ পাত্র।এগরা-২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি দীনেশ প্রধান প্রমুখ।রীতা জানার সংগীত, সুতপা পাহাড়ি ও শরণ্যা পাহাড়ীর আবৃত্তি, এগরা “কলতান” এর আবৃত্তির অনুষ্ঠান এবং শেষে স্নেহাশীষ গিরি ও সম্প্রদায়ের সঙ্গীতানুষ্ঠান মঞ্চস্থ হয়। সঞ্চালনায় ঘাটা এবং মঞ্চ সহযোগিতায় আরতি মাইতি ও কবিতা প্রধান।