
গৌরীশংকর মহাপাত্র,আবেশভূমি,২৪ নভেম্বর: কাঁথি পৌরসভার ১৫নং ওয়ার্ড কমিটির উদ্যোগে কাঁথি ক্যানেল পাড়ে ভবতারিনী মন্দিরের সামনে দেশগৌরব মুকুটহীন সম্রাট বীরেন্দ্র নাথ শাসমলে ৯২ তম প্রয়াণ দিবসে তাঁর আবক্ষ মর্মর মূর্তিতে মালাদিয়ে যথাযথ শ্রদ্ধা নিবেদন করলেন স্থানীয় কাউন্সিলর তনুশ্রী চক্রবর্ত্তী। উপস্থিত ছিলেন ওয়ার্ড কমিটির কেশবচন্দ্র জানা, শোভনা দাস, সোমা চক্রবর্ত্তী, সফিনা বিবি, রাখী বিশুই, সেক কাওসার প্রমুখ।
