
গৌরীশংকর মহাপাত্র, দৈনিক আবেশভূমি, ২৪ নভেম্বর:এগরা পৌরসভা ও শহীদ স্মরণ কমিটির পৌরপ্রধান স্বপন নায়েকের এক যৌথ সভা হয় সোমবার। সম্প্রতি এগরা শহরে রাস্তা সম্প্রসারণে এগরা শহীদ স্মরণ কমিটি কর্তৃক প্রতিষ্ঠিত স্বামী বিবেকানন্দ ,দেশপ্রাণ বীরেন্দ্রনাথ, শহীদ ক্ষুদিরাম বসু এবং শহীদ স্তম্ভ প্রভৃতি তুলে দেওয়া হয়। উপরোক্ত মূর্তিগুলি এগরা শহরের কোন স্থানে প্রতিস্থাপন করা হবে তা নিয়ে দীর্ঘ আলোচনা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে আগামীকাল মঙ্গলবার দীঘা মোড় পুরনো শহীদ পার্কের কাছে পিডাব্লিউ ডি জায়গায় মূর্তিগুলি বসানোর জন্য স্থান নির্বাচন করা হবে। সমগ্র আলোচনা সন্তোষজনকভাবে সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন পৌর প্রধান স্বপন কুমার নায়ক ,সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার অঞ্জু খাটুয়া ,রতন পাহাড়ি ,রাকেশ আলী এবং এগরা শহীদ স্মরণ কমিটির পক্ষে সম্পাদক কিশোর কুমার বসু ,সহ-সভাপতি সুকুমার রায়, ক্ষিতীন্দ্রমোহন সাউ, প্রকাশ কুসুম দাশ, সুজিত সিনহা, তপন কুমার মহাপাত্র, হরেন্দ্রনাথ মাইতি,পলাশ আচার্য, নির্মলেন্দু নন্দ, কেশব বেরা ,হরিহর দাস প্রমুখ।

