গৌরীশংকর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র,দৈনিক আবেশভূমি,২২ডিসেম্বর:রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত, রামনগর ১ ব্লকের, রাণীসাই পাবলিক স্কুল ও কবি সুকান্ত ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী ও সংস্কৃতিক অনুষ্ঠান হয় সোমবার। কৃতীদের হাতে পুরস্কার  তুলে দিয়ে রামনগর ১ পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার বলেন পুরস্কার হিসেবে  কতদামের কি পেলে পেলেনা সেট বড় কথা নয়।এই যে প্রতিযোগিতা অংশগ্রহণ করে বন্ধুদের পেছনে ফেলে  স্থান দখল করেছ এই টাই বড় কথা। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য কল্যাণ জানা, রামনগর ১ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধক্ষ রোমিন মহম্মদ, পঞ্চায়েত সমিতির সদস্যা সাকিলা বিবি, বিশিষ্ট বৃক্ষপ্রেমী শ্যামল জানা প্রমুখ। সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি খগপতি পানি। শেষে সকলকে ধন্যবাদ জানান সম্পাদক সেক সাফিউল রহমান।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *