গৌরীশংকর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি,২২ ডিসেম্বর:২৪তম কাঁথি বইমেলার শেষ দিন মেলা প্রাঙ্গণে পুস্তক প্রেমীদের বিপুল ভিড় লক্ষ‍্য করা যায়। সম্পাদক সোমনাথ দাস বলেন,কাঁথি বইমেলার ২৪ বছরের ইতিহাসে এমন ভিড় লক্ষ্য করা যায়নি।বৈকালিক আলোচনা সভায় “প্রাচ্য ভাবনা দিবস”-এ “আত্মজ্ঞানই অনন্তের আকাঙ্ক্ষা” নিয়ে আলোচনা হয়। সভাপতিত্ব করেন সুকমল মাইতি।আলোচনায় অংশ নেন আচার্য শিবপ্রেমানন্দ অবধূত,স্বামী নিত্যবোধানন্দজী মহারাজ, স্বামী পদ্মানন্দজী মহারাজ এবং ছন্দা শাসমল। সঞ্চালনায় যুগ্ম-সম্পাদক ড.শুভেন্দু ঘোষ।সন্ধ্যা চতুর্বিংশতিতম কাঁথি বইমেলার স্মরণিকা “পুস্তক অঙ্গন”-এর প্রকাশ অনুষ্ঠানে প্রাসঙ্গিক কথা বলেন স্মরণিকা সম্পাদক অধ্যাপক অমলেন্দু বিকাশ জানা।পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.ডি.ও প্রতিক অশোক ধুমাল, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপনকুমার পড়্যা। সভাপতিত্ব করেন অধ্যাপক অমলেন্দু বিকাশ জানা। বইমেলা সমিতি আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা,শিশু স্বাস্থ্য প্রদর্শনী ও প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। সান্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে রণবীর মিশ্র পরিচালিত “কলাপ কলাকেন্দ্র”-এর আবৃত্তি-অনুষ্ঠান::”স্মরণে সুকান্ত ভূপেন হাজারিকা” অংশগ্রহণে বইমেলার সদস্য-সদস্যাবৃন্দ। পরিবেশিত হয় মনসিজ মণ্ডল-এর সংগীত,স্নেহা ভৌমিক -পরিচালিত “নিক্কন”-এর নৃত্যানুষ্ঠান এবং নন্দন মাইতি পরিচালিত “ডান্স মিউজিক কলেজ”-এর নৃত্যানুষ্ঠান।সান্ধ্য অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবাশিস পরিয়ারী, শংকর ঘোষ এবং সুদর্শন সেন।মেলা শেষে বইমেলা কমিটি ও পুস্তক প্রকাশক বৃন্দ শুভেচ্ছা বিনিময় করেন।আগামীর বার্তা প্রদান করেন সম্পাদক সোমনাথ দাস। কৃতজ্ঞতা জ্ঞাপন করেন শুভেন্দু ঘোষ এবং শুভেচ্ছা জ্ঞাপন করেন ড. দিলীপ কুমার দাস।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *