গৌরীশংকর মহাপাত্র,আবেশভূমি,২৫ ডিসেম্বর ।পূর্ব মেদিনীপুরের এগরা জে এল হাইস্কুলে ‘ অন্বেষা গোষ্ঠী’র প্রাক্ অর্ধশতবর্ষ উদযাপন এবং ‘এষণা’ পত্রিকা প্রকাশ ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম সার্ধশতবর্ষ স্মরণ অনুষ্ঠান হয় বৃহস্পতিবার সকালে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ড.মৃণালকান্তি দাস, ড.শান্তনু দলাই, নারায়ণ চন্দ্র মাইতি, জগদীশ চন্দ্র দাস,ডা. এন.কে.প্রধান, ড.কালীপদ প্রধান, কমলকুমার পণ্ডা, অমলরঞ্জন রায়, ড প্রনব পট্টনায়ক প্রমুখ।‘অন্বেষা গোষ্ঠী’র ৪৬ তম বর্ষ উপলক্ষে থিম্ সং পরিবেশন করেন কবি, গীতিকার, সুরকার হেমন্ত মাইতি। এদিন ডাঃ অনিল মিশ্রের লেখা কাব্যগ্রন্থ এবং ‘অন্বেষা গোষ্ঠী’ র’এষণা’ পত্রিকা প্রকাশিত হয়। ছিলেন কবি কিশোর নাগ, মানস কুমার মাইতি, অলকেশ মাইতি প্রমুখ।পৌরহিত্য করেন সংস্থা সভাপতি শান্তিপদ নন্দ। সঞ্চালনায় সংস্থা সম্পাদক প্রকাশ কুসুম দাশ।অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সভার সভাপতি আঞ্চলিক ইতিহাস গবেষক শান্তিপ্দ নন্দ।