
গৌরীশংকর মহাপাত্র, দৈনিক আবেশভূমি, ২৭ ডিসেম্বর: এগারা-২ ব্লকের বালিঘাই বিডিও অফিসে বিজেপির বিবেকানন্দ ও মঞ্জুশ্রী অঞ্চলের পক্ষে গুচ্ছ দাবিতে ডেপুটেশন দেওয়া হয় শুক্রবার ।দাবিগুলি ছিলআবাস যোজনা, বার্ধক্যভাতা, টেন্ডারের ক্ষেত্রে দুর্নীতি, বিজেপি শাসিত তিনটি পঞ্চায়েত যথাক্রমে বিবেকানন্দ, মঞ্জুশ্রী এবং সর্বোদয়কে উন্নয়নের ক্ষেত্রে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা, বিজেপির পঞ্চায়েত সমিতির নির্বাচিত প্রতিনিধিদের উন্নয়নের ক্ষেত্রে বঞ্চনা ,বিজেপির টিকিটের জয়ী সহ-সভাপতি সীতাংশু শেখর জানাকে সর্বক্ষেত্রে বঞ্চিত করা প্রভৃতি ।উল্লেখ্য এই পঞ্চায়েত সমিতিতে টিএমসিও বিজেপি সদস্য সংখ্যা সমান সমান কিন্তু এমএলএ এবং এমপির ভোটে টিএমসি সংখ্যাগরিষ্ট। বিডিও দাবিগুলি শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বলে ডেপুটেশন কারীরা জানান। ছিলেন রাজ্য পরিষদের সদস্য সুকুমার রায়, 
