
গৌরীশংকর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র,দৈনিক আবেশভূমি, ২৭ ডিসেম্বর:পটাশপুর-২ ব্লকের মথুরা পঞ্চায়েতের লালুয়া শিশু মেলা প্রাঙ্গণে ৬৪ লক্ষ টাকা ব্যয় নির্মিত নতুন সুস্বাস্থ্য কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন হয় শনিবার। প্রয়াত বিধায়ক জন্মেয় ওঝার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনে শ্রদ্ধা জ্ঞাপন সহ ফিতা কেটে ও পর্দা সরিয়ে শিলান্যাস করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি বিধায়ক উত্তম বারিক। সঙ্গে পটাশপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন কুমার মাইতি,বিডিও শঙ্খ ঘটক , জেলা পরিষদ সদস্য সমবায়ী গোলকেশ নন্দ গোস্বামী ও প্রনতি আচার্য্য দাস, পঞ্চায়েত প্রধান মৌসুমী রানী দাস, উপপ্রধান সত্যেন্দ্রনাথ পন্ডা, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মানস রায়, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ দুর্গাপদ পাহাড়ী, মৎস্য কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু রায় চৌধুরী, জেলা প্রণতি আচার্য দাস, কৃষ্ণেন্দু রায়চৌধুরী, পঞ্চায়েতের দলনেতা নিরুপম পাহাড়ি, সমাজসেবী গণ কৃষ্ণেন্দু সনবিগ্ৰাহী, গোবিন্দ প্রধান প্রমুখ। স্বাগত ভাষণ ও সঞ্চালনায় সমাজসেবী গণসংগঠক বরুণ গিরি। বিধায়ক, সভাপতি ও বিডিওর কাছে শিশুমেলার গ্রাউন্ড টিকে পুনরায় শিশুদের খেলার জন্য উপযুক্ত করার আবেদন জানান জন্মেঞ্জয় বাবুর ছেলে আইনজীবী অমলরঞ্জন ওঝা। বিধায়ক গ্রাউনটিকে পুনরায় শিশুদের খেলার জন্য বিভিন্ন সরঞ্জাম দিয়ে সাজিয়ে তোলার আশ্বাস দেন এবং আগামী ছয় মাসের মধ্যে স্বাস্থ্যকেন্দ্র থেকে পরিষেবা পাওয়ার কথা বলেন। পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন ব্লকের মধ্যে যতগুলি নতুন স্বাস্থ্য কেন্দ্র নির্মিত হচ্ছে সবথেকে বেশি ৬৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত স্বাস্থ্য কেন্দ্রটি এখানে হচ্ছে বলে জানান ।পাশাপাশি বাল্যগোবিন্দপুর হরিপাট বাজারে পঞ্চায়েত সমিতির সহায়তায় নির্মিত মার্কেট কমপ্লেক্সের উদ্বোধন করেন । বর্তমানে ৭টি স্টল নির্মিত হয়েছে পরে আরো ১৫টি স্টল করার পরিকল্পনা রয়েছে বলে উদ্বোধনী বক্তব্যে জানান সভাধিপতি। তিনি আগামীতে বাজারকে সাজিয়ে তোলার প্রতিশ্রুতি দেন।এরপর বিধায়ক জানুয়ারি মাসের পরে প্রতাপদিঘী থেকে বাল্যগোবিন্দপুর বেহাল রাস্তা রিপেয়ারিংয়ের করবেন বলে জানান। অনুষ্ঠান শেষে নতুন বছরে আগমনে শুভেচ্ছায় সবাইকে মিষ্টিমুখ করানো হয় ।