
গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি,২৯ ডিসেম্বর: পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি প্রীতম কুমার হালদারের নির্দেশক্রমে কাঁথি সাংগঠনিক জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি কার্যালয়ের উদ্বোধন হয় রবিবার । মঙ্গলদীপ জ্বেলে কার্যালয়ের উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি বিধায়ক উত্তাম বারিক।উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির রাজ্য সম্পাদক ডঃ তুহিন কুমার মেইকাপ, কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান ড: নিরঞ্জন মান্না।প্রায় ২ শতাধিক শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পূর্ব মেদিনীপুর জেলার মাধ্যমিক কনভেনার সত্যজিৎ কর , দুলাল রায়, স্বপন পয়ড়্যা, দিব্যেন্দু বর্মন প্রমুখ শিক্ষক নেতৃত্ব।
