
গৌরীশঙ্কর মহাপাত্র, দৈনিক আবেশভূমি,২৮ ডিসেম্বর: পটাশপুর বিধান সভা চিস্তিপুর ২ অঞ্চলের তৃনমূল কংগ্রেসের বিরাট ভাঙ্গণ ধারালো বি জে পি। শনিবার চিস্তিপুর ২ অঞ্চলের বি জে পি পথ সভা অনুষ্ঠিত হয় টোটা ফলকরা কালিমন্দিরে। এই সভাতে সি পি এম ও তৃনমূল কংগ্রেস ছেড়ে ১২টি পরিবার বি জে পি তে যোগদান করলো। দলীয় পতাকা তুলে দেন কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সদস্য ও অন্যতম শিক্ষক নতৃত্ব তাপস মাঝি, ২ মণ্ডল সভাপতি প্রসেনজিৎ সাহু, চিস্তীপুর ২ অঞ্চল প্রমুখ সুরেশ চন্দ্র ভূঞ্যা,সাধারণ সম্পাদক সূর্য কান্ত বেরা, স্বরুপ ঘোড়ি, চিস্তিপুর ২ পঞ্চায়েতের উপ প্রধান তথা সহ প্রমুখ ভরত মেইকাপ, তনুশ্রী মিশ্র,বুলি সাহু,তপন ঘোষ, শক্তি কেন্দ্রের প্রমুখ অরুপ কাণ্ডারসহ স্থানীয় নেতৃত্ব । যোগদান করেন সি পি আই এম থেকে দীপঙ্কর আচার্য্য, তৃনমূল কংগ্রেস থেকে শশাঙ্ক মেইকাপ, ভক্ত রাম জানা,প্রতাপ জানাসহ ১২ টি পরিবার ।যোগদান কারিরা জানান আমরা যে দলে ছিলাম সেখানে কোন শান্তি ছিলনা আজকের ভারতীয় জনতা পার্টির পরিবারের সদস্য হওয়ায় আমরা গর্বিত এবং আগামী বিধানসভাতে দেশের নেতা নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করার জন্য পটাশপুর বিধান সভা উপহার হিসেবে তুলে দেব।
