
গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক।আবেশভূমি,৩০ ডিসেম্বর:পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় কাঁথি-১ ব্লকের মাজিলাপুর পঞ্চায়েতের শ্যামরাইবাড় সংসদে “আমার পাড়া আমার সমাধান”প্রকল্পের ঢালাই রাস্তার কাজ হয়। মঙ্গলবার এই কাজের ফিতাকেটে উদ্বোধন করেন কাঁথি ১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির চেয়ারম্যান আমিন সোহেল। সঙ্গে মাজিলাপুর পঞ্চায়েতের বিরোধী দলনেতা নিতাই ঘোড়াই, পঞ্চায়েত সদস্য সৌম্য সুন্দর গিরি, সমাজসেবক প্রভুরাম দাস, প্রবাল কান্তি ভূঁইয়া, প্রাক্তন উপপ্রধান ধনঞ্জয় প্রামাণিক ,রতন সাহু, সুনন্দ ভূঁইয়া, দীপক ভূঁইয়া প্রমুখ।
