
গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি,২ জানুয়ারী:ইংরেজি নববর্ষে সূচনায় শুক্রবার বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির পক্ষে আদিবাসী ও কুর্মী অধ্যুষিত দুটি স্থানে ১২০ জনকে নতুন বর্ষের উপহার হিসেবে শীতবস্ত্র কম্বল তুলে দেওয়া হয়। খড়্গপুর লোকাল থানা ও খড়্গপুর-১ ব্লকের হরিয়াতাড়া ও সাতপাড়া দুটি জায়গায় সেবা সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক একালের দানবীর আশীষ ধাওয়া ও অন্যতম কর্মকর্তা আশীষ বাবুর সুযোগ্য উত্তরসূরি সোহেল ধাওয়া।স্থানীয় স্তরে উপস্থিত ছিলেন গৌতম লায়েক, শ্যামাপদ মাহাত, ফকির মাহাত, ভাগ্যধর মাহাত, কালিপদ মান্না প্রমুখ। আশীষ বাবু তার বক্তব্যে 


