গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি,৫ জানুয়ারী:এগরা কৃষ্টি-চক্রে স্বয়ংসিদ্ধার তিন দিনের পিঠেপুলি উৎসব শুরু হয় সোমবার। বৈকালিক এই অনুষ্ঠানে সংগঠনের সম্পাদিকা শেফালী মাইতি, সভানেত্রী শিখা মিশ্র সহ-সদস্যাগণ বিভিন্ন ধরনের পিঠে, দুধপুলি, পাটিসাপটা ,সাতপুরি ,জিলিপি পিঠে প্রভৃতি  নিত্য নতুন পিঠে তৈরি করে বিপণনে অংশ নেয়। কৃষ্টিচক্রের প্রাণপুরুষ অন্যতম সংগঠক প্রাণাশিস ত্রিপাঠী , সদস প্রাক্তন যুব আধিকারিক দেশবন্ধু দাস, প্রাক্তন শিক্ষক প্রবীর জানা উপস্থিত থেকে সহযোগিতা করেন। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ডা অনিন্দিতা ঝা। সন্ধ্যা ৭টায় আজকের তৈরি সমস্ত পিঠে শেষ হয়ে যায়। প্রতিবছরের মত এ বছরের তিনদিনের উৎসব সমাপ্তি ঘটবে বুধবার।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *