প্রদীপ মাইতি, নন্দকুমার: ফের পুলিশের মানবিক মুখ।এ বার পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার পুলিশ মানবিক মুখ দেখিয়ে নজির গড়ল।পুলিশ এক যুবকের প্রাণ বাঁচাল।জানা গিয়েছে, রবিবার সাড়ে দশ’টা নাগাদ কাজ সেরে ফিরছিলেন নন্দকুমার থানার পুলিশ আমিনুর ইসলাম।সেইসময় তিনি দেখতে পান জাতীয় সড়কের ধারে মুখ থুবড়ে পড়ে রয়েছে বছর বাইশ’র এক যুবক।কিন্তু সবাই তাকে দেখে মাতাল ভেবে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল।নন্দকুমার থানার অফিসার আমিনুরবাবু ওই যুবকটিকে দেখে তাঁর মনে সন্দেহ হয় এবং কাছে গিয়ে তার মুখের গন্ধ দেখে বুঝতে পারেন যে, ছেলেটি বিষ খেয়ে পড়ে রয়েছে। তাই তিনি তৎক্ষণাৎ একটি গাড়িতে করে তাকে প্রথমে নন্দকুমারের খেজুরবেড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন তারপর অবস্থা বেগতিক দেখে তাকে অ্যাম্বুলেন্সে করে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করেন। আপাতত ওই যুবক প্রাণে বেঁচে গিয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, প্রেম ঘটিত কারনে এই ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার বাড়ি নন্দকুমার থানার রাণীসাগর গ্রামে এবং ছেলেটির নাম নয়ন পাল (২২)।সে একটি ট্রাকের খালাসির কাজ করত। পুলিশের প্রাথমিক ধারণা প্রেম ঘটিত কারণে এই পরিস্থিতি।পুলিশ জানায়, বর্তমানে নয়ন তমলুক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *