
আবেশভূমি,৬এপ্রিল:এগরা
মহকুমা প্রশাসন ও মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় ভোটারদের ভোটদানে উৎসাহিত করা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে একটি “বসে আঁকো” প্রতিযোগিতার আয়োজন হয় রবিবার। এগরা মহকুমার বিভিন্ন স্কুল ও কলেজের ১৩৩ জন ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।“কোনো ভোটার যেন বাদ না যায়” এই বিষয়বস্তুর উপর এক ঘণ্টার মধ্যে অংশগ্রহণকারীরা তাদের সৃজনশীল ভাবনা তুলির মাধ্যমে প্রকাশ করে।জুনিয়র বিভাগে (৬ থেকে ১২ বছর) প্রথম স্থান অধিকার করে দীপ্তর্ক সার, দ্বিতীয় স্থান অধিকার করে দেবাঞ্জন দাস এবং তৃতীয় স্থান অধিকার করে সঙ্কেত রায়।সিনিয়র বিভাগে (১৩ থেকে ১৮ বছর) প্রথম স্থান অধিকার করে অভ্রজিৎ বিশাই, দ্বিতীয় স্থান অধিকার করে সৌম্যজিৎ পাত্র এবং তৃতীয় স্থান অধিকার করে পূর্বাশা মণ্ডল। তাদের পুরস্কৃত করা হয়।সকল অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের সান্ত্বনা পুরস্কার ও শংসাপত্র প্রদান করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক করমবীর কেশভ, ডিএমডিসি বসুদেব সরকার এবং ডিএমডিসি সঞ্জয় দাস। মহকুমা শাসক উভয় বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেন।বিচারকমণ্ডলীর দায়িত্ব পালন করেন মলয় বারিক ও সত্যব্রত সাউ।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শাহিন সরিয়ার আনসারী।

রবিবার অঙ্কন প্রতিযোগিতায় কৃতিদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মহকুমা শাসক করমভির কেশভ ,সঙ্গে তথ্য আধিকারিক শাহীন সিরিয়ার আনসারী, উপশাসক বাসুদেব সরকার ও সঞ্জয় দাস প্রমুখ।
