গৌরীশঙ্কর মহাপাত্র, দৈনিক আবেশভূমি,১১এপ্রিল: পশ্চিমবঙ্গ আসন্ন ১৭ তম বিধানসভা নির্বাচন-২৬ উপলক্ষে নির্বাচনী প্রস্তুতি পর্যালোচনার জন্য পূর্ব মেদিনীপুর জেলা শাসক ও জেলা নির্বাচন আধিকারিক নিরঞ্জন কুমার, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সিএপিএফ এর সঙ্গে ও রিটার্নিং অফিসারদের সঙ্গে পৃথক পৃথক

    গুরুত্বপূর্ণ বৈঠক করেন শুক্রবার। বৈঠকের মূল লক্ষ্য ছিল সংবেদনশীল ও অতি সংবেদনশীল বুথ চিহ্নিতকরণ, এলাকাভিত্তিক ফ্ল্যাগ মার্চ ও এরিয়া ডমিনেশন জোরদার করা, আন্তঃজেলা ও আন্তঃরাজ্য সীমান্তে নাকা চেকিং এ নজরদারি বৃদ্ধি, অবৈধ অস্ত্র, নগদ অর্থ ও মদ উদ্ধার সংক্রান্ত তৎপরতা বৃদ্ধি, ভোটগ্রহণ কেন্দ্রে সি এ পি এফ মোতায়েন ও রুট মার্চ পরিকল্পনা, ভোটারদের মধ্যে আস্থা বৃদ্ধি এবং ভীতি-মুক্ত পরিবেশ নিশ্চিত করা ,নির্বাচনী বিধি কঠোরভাবে প্রয়োগ ও নজরদারি করা।বৈঠকে  ছিলেন জেলা পুলিশ সুপার অংশুমান সাহা , অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) তানিয়া পারভীন, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরাও বৈঠকে থেকে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদান করেন।পৃথকভাবে জেলাশাসক নিরঞ্জন কুমার জেলার বিধানসভার রিটার্নিং অফিসার ও অবজারভারদের নিয়ে অনুরূপ করেন।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *