
গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, আবেশভূমি,,১৫এপ্রিল:রামনগর-১ ব্লকের গোবরা অঞ্চলের কাবরা গ্রামের বিশিষ্ট সমাজসেবী তারক জানা(৫১) আজ বুধবার কলকাতার এস এস কে এম হাসপাতালে দুপুর একটায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি ঠিকরা জাগরণ সংঘের সক্রিয় সদস্য ও মাতৃমন্দিরে অন্যতম দাতা। কাবরা শঙ্খশ্রী সংঘের সাথেও যুক্ত ছিলেন।আমৃত্যু নানা জনহিতকর ও সমাজসেবা মূলক কাজে নিযুক্ত, স্থানীয় শুভ- অভি হোটেলের কর্ণধার। মৃত্যুকালে তিনি রেখে গেলেন পিতা-মাতা, স্ত্রী বনলতা রামনগর-১ পঞ্চায়েত সমিতির সদস্যা, দুই পুত্র সহ অসংখ্য গুণমুগ্ধ।তারক বাবুর মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানাতে তাঁর বাসভবনে হাজির হন গ্রামের মানুষজন মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। জাগরণ সংঘের পক্ষে মরদেহে মাল্যদান করেন সংঘের সহ সম্পাদক সুব্রত বেরা ও সত্যরঞ্জন দত্ত । রাত্রে দীঘার বৈদ্যুতিক মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।গভীর শোক প্রকাশ করেন রামনগর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার ও ঠিকরা জাগরণ সংঘের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে প্রমুখ।
