
গৌরীশংকর মহাপাত্র, এগরা :- শুধু গান আর গান, যেন এশুধু গানের দিন।শুরু থেকে শেষ রবীন্দ্র, নজরুল,লোকগীতি, পল্লীগীতি ছাড়িয়ে আধুনিক গান পর্যন্ত।কাটা ছেঁড়া চলল দিনভর গানের তাল লয় সুর নিয়ে দাদরা কহারবা পেরিয়ে উচ্চাঙ্গ সঙ্গীত তত্ত্বের
বিজ্ঞান সম্মত গঠনতান্ত্রি পর্যালোচনায়।আলোচনায় উঠে এল বাংলা গানের সেকাল – এ কালও। পর্যালোচনায় বাংলা হিন্দি ঊর্দু ইংরেজি গানের কলিতে শব্দ ব্রহ্মের আনবিক সমন্বয়নিয়ে।কার্যত গানের ব্যাকরণ বা জিনগত আলোচনায় সমৃদ্ব এগরা কলেজের সঙ্গীত বিভাগের অংশ গ্ৰহনকারী স্মাতক স্তরের ৭৫ ছাত্র ছাত্রী অধ্যাপক অধ্যাপিকা।

ব্যাবহারিক ব্যাবচ্ছেদে উচ্চাঙ্গ সঙ্গীতের সঙ্গে বিভিন্ন সঙ্গীতের কো রিলেশন স্পষ্ট করা হল। ২৩ এপ্রিল মঙ্গলবার এক দিনের এই সেমিনারের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি তথা কলেজ অধ্যক্ষ ডঃ দীপক তামিলি, সঙ্গে মুখ্য আলোচক মেদিনীপুর রাজা নরেন্দ্র লাল খান (গোপ)কলেজের

অধ্যাপক ডঃ সুশান্ত সামন্ত,দুই দূরর্দশন ও বেতার শিল্পী স্বাগতা দাস ও নির্মলা চক্রবর্তী, সঙ্গীত বিভাগের অধ্যাপিকা আতিয়া বসু, কলেজের আই সি কি ইউ কো অর্ডিনেটর অধ্যাপক ড আলয় চাঁদ বিশ্বাস,স্টাফ কাউন্সিলের সম্পাদক ড দীপক বিশাই,আংশিক সময়ের অধ্যাপক স্বপন মিশ্র প্রমুখ।সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালনায় বিভাগীয় প্রধান অধ্যাপিকা মমতা মাইতি।অনুষ্ঠান শেষে সেমিনারে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান কলেজ অধ্যক্ষ ড দীপক তামিলি।
