
সঞ্জীব আচার্য্য ,পটাশপুর :- “জন্ম নিয়ে দেখেছিলাম যে বাংলা মা কে এসোতাকে নতুন করে দেখি দিদির চোখে”
এই ভোটে দিদির জয় যে নিশ্চিত তা অনেকের মুখে মুখে।
শাসক দল বলছে দল ভাঙছেনা।বরং অন্য দলের কর্মীরা তৃণমূলে যোগ দিচ্ছে।আর এই কথা সত্যি হল।বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন রেখেছেন ‘সকাল সকাল ভোট দিন জোড়া ফুলে ছাপ দিন’।তাদের দাবিএবারে ৪২এর ৪২ ছাড়ায় কে ?

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর -২ ব্লকের পঁচেট পঞ্চায়েতের ১১৭ নং বুথ ও খড়াইকোটবাড় এই দুটি গ্রামের প্রায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দিয়েছিলেন।কিন্তু ২৪ ঘন্টার মধ্যে এরা সকলেই আবার তৃণমূলের পতাকা তুলে নিলেন।এরা প্রত্যেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের।
এদের মধ্যে একজন সেখ আনোয়ার আলী অন্য জনসেখ মতলেপ ।
তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন তাপস বেরা,দুর্গাপদ পাহাড়ি,নিলমাধব দাস অধিকারী প্রমুখ।
