
স্টাফ রিপোর্টার, কাঁথি :দেশপ্রাণ ব্লকের মির্জাপুর সহ বসন্তিয়ার বিভিন্ন এলাকায় আওয়াজ সংগঠনের উদ্যোগে ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল প্রার্থী পরিতোষ পট্টনায়কের সমর্থনে জনসংযোগ অভিযান ও কর্মীবৈঠকের আয়োজন করা হয় বৃহস্পতিবার। এই কর্মসুচীতে নেতৃত্ব দেন আওয়াজের জেলা সম্পাদক মামুদ হোসেন,প্রবীর বেরা,সেক সফিউল অালি,রুস্তুম অালি খাঁন প্রমুখ।

বিভিন্ন বৈঠক ও প্রচারাভিযানে মামুদ হোসেন বলেন “দেশপ্রান ব্লক কৃষিনির্ভর এলাকা,সব্জি, ধান,নার্সারি ও মাছ চাষের উপর মানুষের জীবন-জীবিকা নির্ভর করে অাছে।কিন্তু রাজ্যের তথাকথিত মা- মাটি- মানুষের সরকার কৃষকের স্বার্থে কোন দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়নি নি।সব্জি চাষীরা তাদের উৎপাদিত পণ্যের ন্যাহ্য দাম পায় না।ফড়েরা “নেপোয় মারে দই”-র মত সমস্ত মুনাফা অাত্মস্মাত করে।সরদাতে কয়েক কোটি টাকা ব্যায়ে কিষাণ মান্ডীগড়ে তোলা হলোও পরিকল্পনা ও সদিচ্ছার অভাবে তা কৃষকদের কাজে অাসছে না।মুকুন্দপুরে হিমঘর গড়ে তোলার দাবী বহু পুরানো।কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার নামে কোটি কোটি টাকা নয়চয় হচ্ছে।অথচ সেই টাকা দিয়েকৃষকের স্বার্থে হিমঘর সহ স্হায়ী উন্নয়ন পরিকল্পনা রূপায়ণ করা যেত।”বি,জে,পি ও তৃণমূল কংগ্রেস একই মুদ্রার এপিঠ -ওপিঠ,কি সাম্প্রদায়িকতা বা জনবিরোধী নীতির প্রশ্নে।মানুষ সর্বনাশা এই দুই দল থেকে মুক্তি চাইছে।তাই বামফ্রন্ট প্রার্থী পরিতোষ পট্টনায়েক কে সমর্থন করার অাহ্বান জানান হয়।
