ঞ্জীব আচার্য্য ও শুভম সিং,এগরা :- পূর্ব মেদিনীপুরের  এগরা জে এল হাই স্কুল মাঠে  মানস ভূঞার সমর্থনে তৃণমূলের একটি নির্বাচনী সভা  হয় বৃহস্পতিবার।
বক্তব্য রাখতে গিয়ে নুসরত বলেন,’ ধর্মের নামে আমাদের মাঝে কেউ বিচ্ছেদ ঘটাতে পারবেনা। ধর্ম মানুষের পরিচয় হয়না কর্মই মানুষের পরিচয় ।যারা আমাদের ভাঙ্গার চেষ্টা করছে তাদের এই সুযোগটা করে দেবেন না।আগামী ১২মে এই মেদিনীপুর কেন্দ্রে পার্থী মানস ভূঁইয়া কে  জয়ী করে উন্নয়নের পাশে থাকুন।আপনাদের জন্য আজ আমি নুসরত জাহান হতে পেরেছি।তাই এটাকে আমি অনুরোধ বলবোনা বরং এটা কে আমি আবদার বলবো।আপনারা সকলেই সচেতন।কে আপনাদের জন্য করছে আর কে করছে নাতা দেখতেই পারছেন।১২মে কোন চিহ্নে ভোট দেবেন তাড়াতাড়ি বলুন তাহলে আপনাদের জন্য গিফ্ট আছে’।”

    স্বাস্থ্য প্রতি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন,’১০  কেন্দ্রের নির্বাচন ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে।মানুষের কোনো পার্থক্য হয় না।বরং মানুষ এক জোট হয়ে দিদির পক্ষে ভোট দেওয়ার জন্য তৈরি।বাকি  যে কেন্দ্রে ভোট বাকি  সেখানেও মানুষ দিদির পক্ষে ভোট দেওয়ার জন্য প্রস্তুত।যে মানুষটি সাড়ে চার বছর বিদেশে ঘুরলেন তার আবার বেখ্যা দিচ্ছে।তাকে বাংলার ডেলি প্যাসেঞ্জার করে দিয়েছে।লাভ হবে না বলেই ঘুরে বেড়াচ্ছে দেখছেন না’।এই সভায় কর্মীসমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

      এদিনের সভায় ছিলেন জেলা সভাপতি তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি  অজিত মাইতি, এগরাপৌরপ্রধান ও উপ পৌর প্রধান শঙ্কর বেরা ও পারুল  মাইতি ,২নং পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ  (এগরা -১) দীনেশ প্রধান (এগরা -২)  দলের দুই ব্লক সভাপতি সিদ্ধেশ্বর বেরা ও  স্বরাজ খাঁড়া, দুই জেলা পরিষদ সদস্য পার্থসারথি দাস ও গায়ত্রী পাত্র,শহর তৃণমূল সভাপতি প্রাক্তন পৌর প্রধান স্বপন নায়ক ,মহকুমা ছাত্র নেতা উদয় পাল,সাধারণ সম্পাদকপ্রভুপদ দাস প্রমুখ । সভা সঞ্চালনায় বিধায়ক সমরেশ দাস।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *