প্রদীপ কুমার মাইতি, নন্দীগ্রাম : বৃহস্পতিবার সারাটা দিন নন্দীগ্রামে ভোট প্রচার সারলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সিদ্ধার্থ নস্কর। সকাল সকাল জানকী নাথ মন্দিরে রাম সীতাকে পুজো দিয়ে র‍্যালি শুরু করেন সিদ্ধার্থ বাবু।

নন্দীগ্রাম বাজার থেকে শুরু করে মহেশপুর হয়ে তেখালি বাজার ঘুরে গাংরা পর্যন্ত যায় র‍্যালি। তেখালিতে কৃষ্ণ মন্দিরে কীর্তন গান করেন তিনি। সেখান থেকে সোজা চলে যান গাংরা যেখানে বুধবার রাতে বিজেপির সোনাচূড়া মন্ডল সভাপতি রঞ্জন পাত্রের বাড়ির উপর হামলা হয়েছিলো।

 

    রঞ্জন পাত্রের পরিবারের সংগে কথা বলেন সিদ্ধার্থ নস্কর। পরে সেখান থেকে নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করে প্রার্থী নিজে।নন্দীগ্রামে যতই আমাদের কর্মী সমর্থকদের উপর অত্যাচার করুক নন্দীগ্রামের মানুষ পরিবর্তন আনতে আমাদের সাথে রয়েছেন। ভয় দেখিয়ে, মারধর করে ভোট পাওয়া যায় না। মানুষের পাশে থেকে ভোট পেতে হয় বললেন বিজেপি প্রার্থী সিদ্ধার্থ নস্কর।।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *