
স্টাফ রিপোর্টার,কাাঁথি :- দেশপ্রাণ ব্লকের খাগড়াবনি,মৈশামুন্ডা, সটিকেশ্বর প্রভৃতি এলাকায় বামফ্রট প্রার্থী পরিতোষ পট্টনায়কের সমর্থনে অাওয়াজের উদ্যোগে প্রচারাভিযান ও কর্মীবৈঠক অায়োজিত হয় শুক্রবার।জেলা সম্পাদক মামুদ হোসেন,প্রবীর বেরা,সেক অারশাদ, সেক জাহের প্রমুখ সভায় অংশনেন।বিভিন্ন বৈঠকে মামুদ হোসেন বলেন রাজ্যের তৃণমূল কংগ্রেস ও কেন্দ্রের বি,জে,পি সরকার বেকার সমস্যা নিরসন সহ সাধারন মানুষের জনজীবনের মৌলিক সমস্যার কোন রকম সমাধানের উদ্যোগ নেয়নি।বি,জে, পি ধর্মীয় মেরুকরনের পথ বেছে নিয়েছে।তৃনমূল কংগ্রেস আবার বি,জে,পি জুজু দেখিয়ে সংখ্যালঘুদের ভোট সুননিশ্চিত করতে চাইছে।অথচ রাজ্যের ৩০শতাংশ সংখ্যালঘুদের ভাগ্যে গত ৮ বছরে ১.৫ শতাংশ চাকুরীও জোটেনি।এরই নাম তৃনমূল কংগ্রেসের সংখ্যালঘু প্রেম।ব্যর্থতা ঢাকতে বি,জে পি ও তৃণমূল কংগ্রেস লোক দেখানো লড়াই- এর নাটক মঞ্চস্থ করছে।এসবের বিরুদ্ধে কেন্দ্র ধর্মনিরপেক্ষ ও জনদরদী সরকার গড়তে বামফ্রন্ট প্রার্থী পরিতোষ পট্টনায়েক কে জয়যুক্ত করার অাবেদন জানান হয়।
