
স্টাফ রিপোর্টার,খেজুুরী : খেঁজুরী -১এর মোহাটি বাজারে হেঁরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রার্থী শিশির অধিকারীর সমর্থনে জনসভা অনুষ্ঠিত হয় শুক্রবার।

পৌরোহিত্য করেন অঞ্চল নির্বাচনী কমিটির আহ্বায়ক দীপক কুমার ঘোড়াই, প্রার্থী শিশির অধিকারী সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক রণজিৎ মণ্ডল,জেলা পরিষদ সদস্য বিমান বিহারী নায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবনী মাইতি,কর্মাধ্যক্ষ্ রাজবালা খাটুয়া,অশ্বিনী কুমার মাইতি,প্রধান নীলাঞ্জন মাইতি,প্রমুখ।সঞ্চালনা করেন রাজকুমার সামন্ত।সভায় বামজমানার সন্ত্রাসের খেঁজুরীর সঙ্গে আজকের শান্তির খেঁজুরী কথা উল্লেখ করে অতীতের স্মৃতির পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে শতর্ক করেন। ধারাবাহিক উন্নয়নের ক্ষতয়ান তুলে স্থায়ী শান্তির লক্ষ্যে এবং মানুষে মানুষে বিভাজন সৃষ্টিকারী বিজেপিকে কেন্দ্রে প্রতিহত করতে শিশির বাবুকে তৃতীয় বারের জন্য নির্বাচিত করার আহ্বান জানান।
