স্টাফ রিপোর্টার,তমলুক: তমলুক জেলা শাসকের সভাগৃহে অাসন্ন লোককসভা নির্বাচনে তমলুক ও কাঁথি লোকসভা কেন্দ্রে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষে সব রাজনৈতিক দল,প্রতিদ্বন্দ্বী প্রার্থী/ নির্বাচনী এজেন্টগণকে নিয়ে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক সভা অায়োজিত হয়শুক্রবার।নির্বাচন কমিশনের পক্ষে দুই কেন্দ্রের সাধারণ ও পুলিশ পর্যবেক্ষক সহ ডি,এম ,এস,পি সহ প্রশাসনিক অাধিকারিক গণ উপস্হিত ছিলেন।অপরদিকে সি,পি,অাই,এম- এর পক্ষে হিমাংশু দাস,মামুদ হোসেন; জাতীয় কংগ্রসের পক্ষে লক্ষন শেঠ ও শক্তিপদ বেরা; তৃণমূল কংগ্রেসের পক্ষে সোমনাথ বেরা ও সত্যেন্দ্রনাথ জানা; বি,জে,পি র পক্ষে সোমনাথ রায়,প্রীতিরঞ্জন মাইতি,নীলাঞ্জন অধিকারী ও নবারুণ নায়ক; শিবসেনার পক্ষে কেনারাম মিশ্র,এস,উ,সি,অাই, বহুজন সমাজ পর্টি সহ অন্যান্য দলের প্রতিনধি ছিলেন।সভায় সি,পি,অাই,এম- এর পক্ষে মামুদ হোসেন স্পর্শকাতর বুথ,সন্ত্রাসকবলিত এলাকা,বিভিন্ন পুলিশ ও সাধারন প্রশাসনের অাধিকারিকদদের একাংশের পক্ষপাতদুষ্ট অাচরন,বিগত পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস ভোট লুট,গননা কেন্দ্রে শাসকদলের দখলদারি, ভোটাধিকার হরন সহ একাধিক অভিযোগের বিশদ তালিকা পর্যবেক্ষকদের হাতে তুলেন এবং শাসকদলের দখলদারি রাজনীতির বিষয়টি সবিস্তারে তুলে ধরেন। বিরোধীদল সমূহ শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ সহ প্রশাসনের একাংশের পক্ষপাতদুষ্ট অাচরনের বিরুদ্ধে সোচ্চার হন।সকলেই দুটি কেন্দ্রের সমস্ত বুথে অাধা সামরিক বাহিনী মোতায়েন সহ ভোটারদের ভয় কাটাতে ৭(সাত) দিন অাগে থেকে উপদ্রুত এলাকায় অাধা সামরিক বাহিনীর টহলদারীর দাবিতে সোচ্চার হন।নির্বাচন কমিশনের পর্যবেক্ষক গণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন সুনিশ্চিত করতে সমস্ত পদক্ষেপ গ্রহনের অাশ্বাস দেন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *