
গৌরীশংকর মহাপাত্র,এগরা :-মানুষে মানুষে যোগাযোগ স্থাপনে,স্পারস্পরিক মেল বন্ধন রচনায়, শত্রুর সংঙ্গে মিত্রতা স্থাপনে, নির্মল সংযত ভাষা প্রয়োগ কৌশল কতটা প্রাসঙ্গিক তা উঠে এল ইংরেজি ভাষা চচ্চার এক স্নাতক স্তরিয় কর্মশালায় উপস্থিত ছাত্র ছাত্রী অধ্যাপক গনের প্রশ্নোত্তরে। কথায় বলে “এ মুখে বিষ আছে ,এমুখে মধু আছে এ বুকে ভালোবাসা আছে অফুরন্ত”- যথাযথ শব্দ সংযোজন ও বাক্য প্রয়োগ কৌশল গুরুত্বপূর্ণ।একই অর্থপূর্ণ বাক্য প্রয়োগ কৌশলে কালজয়ী রেখাপাত করে। ভাষা ও তার প্রযোগ এক এক ব্যাক্তির এক এক ধরনের বলেই শেলী, কীটস,বায়রণ,সেক্সপীয়র, আ্যরিস্ট্যটল এর মধ্যে সাহিত্য সৃষ্টির মৌলিক পার্থ্ক্য রয়েছে।বঙ্কিমও শরৎ সাহিত্যের পাঠক নির্দিষ্ট, রবীন্দ্র সঙ্গীত ও নজরুল গীতির স্রোতা বলয় যে যার মত। আবার রবীন্দ্র সঙ্গীতের হিন্দি সিডি ঘিরে বাংলা ও হিন্দি বলয়ে লুফে নেওয়ার প্রতিযোগিতা। প্রা্দেশিক ভাষা চচ্চা নিজেদের সময়োপযোগী করে তোলে। আবেদনের গভীর রেখপাত ও যে যার মত। দার্শনিক কৌটিল্যর মতে ভাষা মাধুরীর রূপটি “মধু তিষ্ঠতি জিহ্বাগ্ৰে হৃদয়ে তু হলম ” মুখের সুমধুর ভাষায় কোন ভাবেই যেন ভেতরের অনিষ্টচিন্তার ছায়া না পড়ে। পূর্ব মেদিনীপুরের এগরা সারদা শশিভূষণ কলেজে ইংরেজি বিভাগের ব্যাবস্থা পনায় স্নাতক স্তরের এক দিনের ভাষা ও বাক্য ব্যাবহারের এমন ব্যাকরণ সম্মত কর্মশালা অনুষ্ঠিত হয় শুক্রবার ২৬এপ্রিল।

ভাষা ও মানবিক যোগাযোগ বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় অনুমোদিত এই কর্মশালার উদ্বোধন করেন সভার সভাপতি তথা কলেজ অধ্যক্ষ ডঃ তামিলি, সঙ্গে কর্মশালার মুখ্য আলোচক ফকিরমোহন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন নিবন্ধক ও অধ্যাপক ড জ্ঞাননাথ দাস,রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জাতীয় চারুকলা বিভাগের অধ্যাপক ড কমলকান্তি আইচ, পি জি বাংলা বিভাগের অধ্যাপিকা ড শ্রাবস্তী রায়, ইংরেজি বিভাগে্র প্রধান ও কলেজের আই সি কি ইউ কো অর্ডিনেটর অধ্যাপক ড আলয় চাঁদ বিশ্বাস, বিভাগীয় দুই অধ্যাপক পথিক প্রধান ও দেবীপ্রসাদ জানা প্রমুখ। বিভাগীয় অধ্যাপক স্বপন মিশ্র উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। বাংলা পি জি এবং ইংরেজি বিভাগের প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের প্রায় ১৫০ ছাত্র ছাত্রী কর্মশালায় অংশ নেয়।শেষে উপস্থিত অংশ গ্ৰহনকারী সকলকে ধন্যবাদ জানান কলেজ অধ্যক্ষ ডঃ তামিলি।
