নিজস্ব সংবাদদাতা, খেজুরী:-  খেঁজুরী -১ এর হেঁড়িয়া বাজারে বামফ্রট প্রার্থী পরিতোষ পট্টনায়কের সমর্থনে পদযাত্রা ও পথসভা হয় শনিবার। বক্তব্য রাখেন বিধায়ক তণ্ময় ভট্টাচার্য্য, সি,পি,অাই,এম নেতা হিমাংশু দাস,মামুদ হোসেন,গোকুল ঘোড়াই, সেক জহরাজ অালি অার এস,পি নেতা অমৃত মাইতি,অশ্বিনী জানা প্রমুখ।তন্ময় ভট্টাচার্য্য তাঁর বক্তব্যে বি,জি,পি ও তৃণমূলের উভয় মধ্যে গোপন বোঝাপড়া তথা গড়াপেটা ম্যাচ খেলতে নেমেছে বলে উল্লেখ করেন।অবহেলিত, শোষিত ও বঞ্চিত মানুষের “রোটি-কাপড়া- অাউর মোকান “এর লড়াই থেকে দৃষ্টি ঘুরিয়ে নকল যুদ্ধের মহড়া দিচ্ছেন।

    বেকার যুবকদের কর্মসংস্হানের কোন ব্যবস্থা নেই।কিন্তু উভয় দল পরিপূরক ধর্মীয়মেরুকরনের খেলায় মেতে।পঞ্চায়েত ভোটে যে শাসকদলসন্ত্রাস,রিগিং,কারচুপি করে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে তাদের ভোট চাওয়ার অধিকার নেই।অপরপক্ষে বি,জে,পির জনবিরোধী নীতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বামফ্রট প্রার্থী পরিতোষ পট্টনায়েক কে জয়যুক্ত করার অাহ্বান জানানো হয়।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *