শুভম সিং,হলদিয়া : শনিবার ভোর সকালে হলদিয়া বন্দরের ১৩নং হার্ভার ক্রেনে অগ্নিকাণ্ড। এই ঘটনা ঘটার পরে এলাকা জুড়ে কালো ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে ওঠে [। ঘটনার আকষ্মিকতায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

 


    জানা গেছে , আগুন লাগা ক্রেনটি RRC কোম্পানির বলে জানা গেছে। তাছাড়া ওই সময় বন্দরে মালবাহী একাধিক জাহাজ দাঁড়িয়ে ছিল । ক্রেন ছাড়া অন‍্যান‍্য যন্ত্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে ।

      স্থানীয় সূত্রে খবর , এদিন ভোর সকালে বন্দরের কাজ চলা কালীন ক্রেনটিতে হঠাৎ করে শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। এই ঘটনাটি দেখতে পেয়েই দ্রুত আগুন নেভাতে ছুটে আসে বন্দর কর্তৃপক্ষ। তাছাড়া ক্রেনের তেল ট্যাঙ্কে আগুন লাগায় ভয়াবহ অগ্নিকাণ্ডের আকার ধারন করেছে । ওই হার্ভার ক্রেনের আগুন এখনও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *