স্টাফ রিপোর্ট, এগরা :- পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শিশির অধিকারীর সমর্থনে বাইক র‍্যালি হয় ২৭এপ্রিলশনিবার। সকালে পালপাড়া জোড়াকলী মন্দিরের থেকে র‍্যালি শুরু হয়ে ধনকর,গদাই ভেড়ী গোনাড়া, আমগাছিয়া,বাড় মোক্ষল, রামবসান,সাহাপুর প্রভৃতি ৩৩টি বুথ এলাকা ঘুরে মংলামাড়ো বাজার পরিক্রমা করে ।

    ৪২৫ বাইকের র‍্যালির নেত্রীত্বে দলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তাপস মাজি,সঙ্গে জেলা পরিষদ সদস্য পটল আদক, কর্মাধ‍্যক্ষ আহাদ আলী, মুক্তি বেরা,দীপক পয়ড়‍্যা, চিস্তপুর -১ উপ প্রধান শচীন ভক্তা, চিস্তিপুর-২ এর ভার প্রাপ্ত প্রধান দেবদাস মিশ্র প্রমুখ। র‍্যালি অমর্ষি-২,চিস্তপুর-১,চিস্তপুর-২তিনটি পঞ্চায়েতের ৩৩টি বুথ এলাকা ঘুরে।

      শ্লো গানে শিশির বাবুকে পুনরায় নির্বাচিত করতে সরকারের গনমুখী প্রকল্প গুলির কথা বলেন করেন। সন্ধ্যা ভঞ্জের পুকুরে পথসভায় তাপস মাজি বলেন সপ্তদশ লোকসভায় আমাদের প্রত‍্যাশা শিশির বাবুকে তৃতীয় বারের জন্য নির্বাচিত করে দ্বিতীয়বার কেন্দ্রীয় মন্ত্রীর চেয়ারে দেখা।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *